
রাহু এবং কেতু হল ছায়া গ্রহ। এই দুই গ্রহ সবসময় উল্টো চাল চালে। সাধারণভাবে যেই সব রাশিতে রাহু এবং কেতু বসে থাকে, তারা খুবই কষ্ট পায়। এই কারণে রাহু কেতুকে ক্রূর গ্রহও বলা হয়।
এখানেই শেষ নয়, এই দুই গ্রহ জীবনে এমন কিছু সমস্যার সম্মুখীন করে, যার ফলে বড় জটিলতা তৈরি হয়। এই দুই গ্রহ জীবন বরবাদ করে দিতে পারে। ব্যক্তিকে মৃত্যুর সমান কষ্ট দিতে পারে। ধন, সম্পত্তি এবং সম্পর্ক শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।
আর খারাপ খবর হল, এমন ৫ রাশি রয়েছে, যাদের রাহু-কেতু বেশি কষ্ট দেয়। শনির থেকেও তারা এই দুই গ্রহের জন্য বেশি কষ্ট পায়। তাই সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
রাহু এবং কেতুর প্রভাবে এই রাশির সময় খারাপ যায়। এই রাশি মেষ রাশির জাতকদের ভ্রমের মধ্যে ফেলে দেয়। যার ফলে জাতকেরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। হুট করে দুর্ঘটনা হতে পারে। ধন, সম্পত্তি সব শেষ হয়ে যেতে পারে। ব্যবসায় লোকসান হতে পারে। মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে।
কর্কট রাশি
এই রাশিতে রাহু এবং কেতু এলেই জীবন পুরো শেষ হয়ে যায়। প্রচুর কষ্ট পান এই রাশির জাতকেরা। তাঁদের কেরিয়ার শেষ হয়ে যায়। ব্যবসায় হয় বড় ক্ষতি। টাকা পয়সা শেষ হতে থাকে। সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই সময় মানসিক চাপ বাড়ে। যে কোনও বিষয় মাথায় একবার ঢুকলে তা বেরতে চায় না।
সিংহ রাশি
রাহু এবং কেতু এই রাশির জন্যও একবারেই ভাল নয়। এই রাশিতে এই দুই গ্রহ এলে গ্রহণ যোগ তৈরি হয়। যার ফলে জাতকেরা অপমানের সম্মুখীন হন। কাজের জায়গায় তাঁদের দায়িত্ব চলে যায়। আত্মবিশ্বাস যায় কমে। সব কাজে ব্যর্থতা আসে। স্বাস্থ্যের হালও খারাপ হয়ে যায়।
বৃশ্চিক রাশি
এই রাশির জন্য কেতু এবং রাহু খারাপ খবর বয়ে আনে। এই দুই গ্রহের জন্য শত্রু বৃদ্ধি হয়। নতুন করে কোনও বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই সময় টাকাপয়সা শেষ হয়ে যেতে পারে। পুলিশি কেসে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে। ভয়ঙ্কর মানহানি হতে পারে।
মীন রাশি
কেতু এবং রাহু এই রাশিতে প্রবেশ করলেও হতে পারে সর্বনাশ। এদের প্রভাবে হঠাৎ করেই ভুল সিদ্ধান্ত নিতে শুরু করেন জাতকেরা। যার ফলে বড়সড় ক্ষতি হতে পারে। ব্যক্তি ভুল আচরণ করতে শুরু করে দেন। কোনও কাজ অনির্দিষ্ট সময়ের জন্য আটকে যেতে পারে। এমনকী বড়সড় অসুখের ফাঁদে পড়ারও রয়েছে আশঙ্কা।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।