Advertisement

Rahu Nakshatra Parivartan: মার্চ পর্যন্ত ভাগ্য চমকাবে ৩ রাশির, রাহুর নক্ষত্র পরিবর্তন আয় বাড়াবে

আর মাথায় রাখতে হবে যে রাহু এখন কুম্ভ রাশিতে রয়েছে। শতভিষা নক্ষত্রে গোচর করেছে। মার্চ মাস পর্যন্ত এটি শতভিষা নক্ষত্রেই থাকবে। আর শতভিষাকে জ্যোতিষে সংশোধনের নক্ষত্র বলে মনে করা হয়। তাই এই সময় অনেক রাশির জীবন বদলে যাবে। তাদের একাধিক সমস্যার হবে সমাধান। জীবনে এগিয়ে যাবেন। আর এমনই ৩ রাশি সম্পর্কে আলোচনা হল নিবন্ধটিতে। 

রাহুর নক্ষত্র পরিবর্তনরাহুর নক্ষত্র পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • রাহু এখন কুম্ভ রাশিতে রয়েছে
  • মার্চ মাস পর্যন্ত এটি শতভিষা নক্ষত্রেই থাকবে
  • এমনই ৩ রাশি সম্পর্কে আলোচনা হল নিবন্ধটিতে

বৈদিক জ্যোতিষ মতে রাহু একটি রসহ্যময় এবং প্রভাবশালী গ্রহ। আর রাহু যখন নিজের স্থিতি বা নক্ষত্র বদলায়, তখন তার প্রভাব কোনও না কোনওভাবে সব রাশির উপরই পড়ে। তাই তো রাহুকে এতটা সমীহ করেন জ্যোতিষবিদেরা। 

আর মাথায় রাখতে হবে যে রাহু এখন কুম্ভ রাশিতে রয়েছে। শতভিষা নক্ষত্রে গোচর করেছে। মার্চ মাস পর্যন্ত এটি শতভিষা নক্ষত্রেই থাকবে। আর শতভিষাকে জ্যোতিষে সংশোধনের নক্ষত্র বলে মনে করা হয়। তাই এই সময় অনেক রাশির জীবন বদলে যাবে। তাদের একাধিক সমস্যার হবে সমাধান। জীবনে এগিয়ে যাবেন। আর এমনই ৩ রাশি সম্পর্কে আলোচনা হল নিবন্ধটিতে। 

মেষ রাশি
এই সময়টা দারুণ কাটবে মেষ রাশির জাতকদের। আপনাদের আয় বৃদ্ধি পেতে পারে। হুট করে হাতে আসতে পারে টাকা। পুরনো বিনিয়োগে লাভ মিলবে। বিশেষত, শেয়ারমার্কেট থেকে হাতে আসতে পারে অর্থ। 

এছাড়া নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। যার ফলে ভবিষ্যতে লাভ মিলতে পারে। আপনারা অনেকটাই এগিয়ে যাবেন। 

তবে কোনওভাবেই শর্টকাট নেবেন না। ভুল রাস্তায় অর্থ উপার্জন করলে লাভ মিলবে না। উল্টে পরে ক্ষতি হতে পারে। সুতরাং সাবধান হয়ে যান। 

মিথুন রাশি
আপনার ভাবনার দৃষ্টিকোণে বদল আসতে পারে। নির্ণয় নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষায় নতুন সুযোগ পেতে পারেন। বিদেশে যাওয়ার বিকল্প আসতে পারে সামনে। 

এই সময় পিতা বা অন্য গুরু সমান ব্যক্তির সাহায্য পাবেন। তাঁরা আপনাকে কঠিন সময় থেকে বের করে আনবেন। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে এগিয়ে যাবে। পাশাপাশি আইনি সমস্যা থেকে এবার মিলবে মুক্তি।

এছাড়া চাকরি ক্ষেত্রে উন্নতি হবে। লাভ পাবেন অনেকটাই। তাই চিন্তার কোনও কারণ নেই।

মকর রাশি
এই সময়টা ভাল কাটবে মকর রাশিরও। আর্থিক সমস্যা মিটবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পারিবারিক সম্পত্তি পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। ভুল বোঝাবুঝিই হবে ইতি। 

Advertisement

তবে এই সময় অর্থ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হলে একটু রয়েসয়ে নিন। নইলে বিপদ বাড়বে। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

 

Read more!
Advertisement
Advertisement