Advertisement

S First Name 2026 Predictions: স, শ দিয়ে শুরু নামের ছেলে ও মেয়েদের কেমন কাটবে ২০২৬ সাল

জানেন নামের প্রথম অক্ষর দিয়েও বোঝা যায় ব্যক্তির ভবিষ্যৎ। ভারতে স এবং শ দিয়ে নামই বেশি। ইংরেজিতে যেটা S। চলুন জেনে নেওয়া যাক এই S নামের ছেলে ও মেয়েদের জন্য ২০২৬ সাল কতটা লাকি, কতটা আনলাকি।

S Name RashifalS Name Rashifal
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 10:49 PM IST
  • নামের প্রথম অক্ষর স, শ থাকলে কেমন যাবে ২০২৬।
  • দেখে নিন ২০২৬ সালের ভবিষ্যদ্বাণী।

২০২৬ শুরু হয়ে গিয়েছে। নতুন বছরের শুরুতেই সকলের একটাই প্রশ্ন, কতটা ভালো যাবে। সেই সঙ্গে সংকল্প। রাশিফল তো দেখেছেন। জানেন নামের প্রথম অক্ষর দিয়েও বোঝা যায় ব্যক্তির ভবিষ্যৎ। ভারতে স এবং শ দিয়ে নামই বেশি। ইংরেজিতে যেটা S। চলুন জেনে নেওয়া যাক এই S নামের ছেলে ও মেয়েদের জন্য ২০২৬ সাল কতটা লাকি, কতটা আনলাকি।

মনে বিভ্রান্তি, সুযোগ প্রচুর: ২০২৬ সালে S নামের লোকেদের রাহু প্রথম ঘরে থাকবে। রাহু যখন প্রথম ঘরে থাকে, তখন সরাসরি চন্দ্রকে প্রভাবিত করে। যা মানুষের মনে তৈরি করে দ্বিধা। আপনি কিছু করতে চাইলে পারবেন না। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। কারণ এই বছরে আপনার ভাগ্য সঙ্গে থাকবে।

অর্থ এবং বড় সিদ্ধান্তের বছর: স ও শ নামের লোকেদের দ্বিতীয় ঘরে শনি থাকবে। এটি সম্পদ এবং পরিবারের ঘর। ফলে আর্থিকভাবে আপনি লাভবান হবেন। বড় বিনিয়োগ থেকে লাভ করবেন। সম্পত্তি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সুফল। ২০২৬ সালে সঞ্চয়ে সফল হবেন।

প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন: বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে থাকবে। যা প্রেম এবং সন্তানদের সঙ্গে সম্পর্কিত। এর অর্থ হল আপনার প্রেম জীবন ভালো থাকবে। কারও সঙ্গে মতবিরোধ থাকলে তা কেটে যাবে। জুনের পর প্রেম জীবনে ভালো খবর পাওয়ার সম্ভাবনা।

ঋণ, অসুস্থতা মুক্তি এবং শত্রু দুর্বল: মে ও জুনের পরে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে চলে যাবে। এমন পরিস্থিতিতে ঋণ ও অসুস্থতা থেকে মুক্তি পাবেন। শত্রুরা দুর্বল হয়ে পড়বে।

খরচ বেশি: জুনের পরে আপনার ব্যয় বৃদ্ধি পাবে। তবে তা শুভ কাজে বা বিশেষ অনুষ্ঠানের জন্য হবে।

বিবাহিতদের সংযম: কেতু আপনার সপ্তম ঘরে থাকবে। যা বিবাহের ঘর। যাঁরা বিবাহিত তাঁদের সম্পর্কের দিকে মন দিতে হবে। ছোটখাটো বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। তাই বোঝাপড়া দরকার। তবে অবিবাহিতদের জন্য বিবাহের যোগ।

Advertisement

কেরিয়ারে দুর্দান্ত সাফল্য: কর্মক্ষেত্রে আপনি দারুণ সাফল্য পাবেন। কেরিয়ারে নতুন দায়িত্ব পাবেন। পদোন্নতির যোগ। বৃহত্তর সাফল্য। চাকরি ও ব্যবসায় ভাগ্য সঙ্গ থাকবে।

Read more!
Advertisement
Advertisement