Advertisement

Shani Effect Horoscope 2026: সূর্যের বছরে শনির কৃপা ২০২৬ সালে ৬ রাশির ভাগ্যে উল্টোখাতে বইবে

Shani Effect Horoscope 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালে শনি দেব সারা বছর মীন রাশিতেই অবস্থান করবেন। আগামী ২৭ জুলাই শনি বক্রী গতিতে চলতে শুরু করবেন এবং ১১ ডিসেম্বর ফের তিনি মার্গী বা সরল গতিতে ফিরে আসবেন। এই সময়েই বহু রাশির জীবনে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 7:08 PM IST

Shani Effect Horoscope 2026: নতুন বছর ২০২৬ সূর্যের বছর হিসেবে ধরা হচ্ছে। জ্যোতিষ মতে, সূর্য যেখানে পিতা ও কর্তৃত্বের প্রতীক, সেখানে শনি হলেন শাসন, কর্মফল ও ধৈর্যের গ্রহ। ফলে সূর্যের বছরে শনি দেবের অবস্থান ও গতি রাশিচক্রে বিশেষ প্রভাব ফেলতে চলেছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালে শনি দেব সারা বছর মীন রাশিতেই অবস্থান করবেন। আগামী ২৭ জুলাই শনি বক্রী গতিতে চলতে শুরু করবেন এবং ১১ ডিসেম্বর ফের তিনি মার্গী বা সরল গতিতে ফিরে আসবেন। এই সময়েই বহু রাশির জীবনে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

২০২৬ সালে কুম্ভ, মীন ও মেষ রাশির উপর সাড়েসাতির প্রভাব চলবে। অন্যদিকে সিংহ ও ধনু রাশির জাতক-জাতিকারা ঢাইয়ার প্রভাব অনুভব করবেন। ফলে বছরজুড়ে সাবধানতা ও ধৈর্য বজায় রাখা জরুরি হবে অনেকের জন্য।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের কাছে ২০২৬ সাল কর্মক্ষেত্র ও বাসস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চাকরি বা কাজের জায়গায় বদলের সম্ভাবনা রয়েছে, যা প্রথম দিকে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। মানসিক চাপ ও অকারণ দুশ্চিন্তা বাড়তে পারে। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়াই শ্রেয়। স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকতে হবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল অত্যন্ত শুভ হতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে। আইনি সমস্যা বা মামলায় সাফল্যের যোগ রয়েছে। কর্মক্ষেত্র ও আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি স্থান পরিবর্তনের সিদ্ধান্তও লাভজনক হতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ধীরে ধীরে কেরিয়ারে স্থায়িত্ব আসবে। অর্থনৈতিক দিক থেকেও স্বস্তি মিলবে। জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত লাভের সম্ভাবনাও রয়েছে। শনিবার প্রদীপ দান করলে শনি দেবের কৃপা বজায় থাকবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জীবনে কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবনে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। তবে ধৈর্য রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। বিবাহ ও সন্তানপ্রাপ্তির জন্য সময় অনুকূল। মানসিক শান্তির জন্য হনুমান উপাসনা শুভ ফল দেবে।

Advertisement

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য বছরটি কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ হতে পারে, যা সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। কথাবার্তা ও আচরণে সংযম বজায় রাখা জরুরি। শনি মন্ত্র জপ ও শনিবার প্রদীপ দান উপকারী হবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য চাকরি ও ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও নজর রাখা প্রয়োজন।

Read more!
Advertisement
Advertisement