Advertisement

Shani Gochar 2026: ১৭ এপ্রিল থেকে ৪ রাশির গোল্ডেন টাইম, গোচর করছে শনি

বৈদিক জ্যোতিষ মতে, শনিদেব কর্মের ফল দেন। আর সেই শনির চালে সামান্য বদলও মানুষের জীবনে বিরাট বদল আনে। আর অঙ্ক বলছে, চলতি বছরের ১৭ এপ্রিল শনিদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদ থেকে বেরিয়ে চতুর্থ পদে প্রবেশ করবেন। 

শনি গোচর ২০২৬শনি গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 3:04 PM IST
  • বৈদিক জ্যোতিষ মতে, শনিদেব কর্মের ফল দেন
  • সেই শনির চালে সামান্য বদলও মানুষের জীবনে বিরাট বদল আনে
  • চলতি বছরের ১৭ এপ্রিল শনিদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদ থেকে বেরিয়ে চতুর্থ পদে প্রবেশ করবেন

বৈদিক জ্যোতিষ মতে, শনিদেব কর্মের ফল দেন। আর সেই শনির চালে সামান্য বদলও মানুষের জীবনে বিরাট বদল আনে। আর অঙ্ক বলছে, চলতি বছরের ১৭ এপ্রিল শনিদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদ থেকে বেরিয়ে চতুর্থ পদে প্রবেশ করবেন। 

মাথায় রাখতে হবে, উত্তরা ভাদ্রপদ শনির নিজের নক্ষত্র। আর শনি যখন এই নক্ষত্রের নিজের চতুর্থ পদে প্রবেশ করে, তখন আত্মিক শান্তি এবং ভৌতিক সুখ বৃদ্ধি হয়। যার ফলে ৪ রাশি বিশেষ লাভ পাবে। তাই আর সময় নষ্ট না করে ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। 

মেষ রাশি
শনির এই পরিবর্তন আর্থিক দিক থেকে আপনাদের এগিয়ে দেবে। লম্বা সময় ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। যদি চাকরি পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে বড় সুযোগ পাবেন। ব্যবসায় এগিয়ে যাবেন। বড় টাকা মুনাফা হতে পারে। তাই ১৭ এপ্রিল থেকে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
১৭ এপ্রিল থেকে দারুণ সময় কাটবেন মিথুন রাশির জাতকেরা। এই নক্ষত্র পরিবর্তন আপনাদের কাছে সুসংবাদ নিয়ে আসবে। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। সমাজে প্রতিষ্ঠা বাড়বে। আপনাদের কথা শুনে চলবেন সকলে। পরামর্শ চাইবেন। 

আধ্যাত্মিক যাত্রার যোগও এই সময় তৈরি হবে। ঘর এবং পরিবারে কিছু ভাল কাজ সম্পন্ন হবে। বিবাহিত দম্পতিরা সুখবর পেতে পারেন। 

তুলা রাশি
এই সময়টা আপনাদের জন্যও দারুণ কাটবে। অনেক নতুন রাস্তা খুলে যাবে। নতুন বাড়ি কিনতে পারেন। এমনকী নতুন গাড়ি কেনার যোগও রয়েছে। 

যাঁরা অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছিলেন, এবার সাফল্য পাবেন। দাম্পত্য জীবনে দূরত্ব মিটে যাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

ধনু রাশি
শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের মধ্যে আত্মবিশ্বাস ভরে দেবে। কাজের জায়গায় অন্যেরা সম্মান করবে। বস আপনাদের কাজে প্রভাবিত হবে। বিশেষত, যাঁরা মার্কেটিং এবং মিডিয়ায় কাজ করছেন, তাঁদের গোল্ডেন টাইম শুধু শুরু হওয়ার অপেক্ষা। এই সময় সাহসিকতার সঙ্গে নেওয়া সব সিদ্ধান্ত নিজের কাজে লেগে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement