
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের রাশি পরিবর্তন করে। এর প্রভাব ১২টি রাশির জীবনেই দেখা যায়। শুক্রকে সম্পদ-বিলাস, প্রেম-রোমান্সের কারক বলে মনে করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩-এ শুক্র (Shukra Gochar 2023) তার রাশিচক্র পরিবর্তন করে মীনে (Meen Rashi) প্রবেশ করেছে। সৌভাগ্য প্রদানকারী বৃহস্পতি ইতিমধ্যে তার নিজের রাশি মীনে বিরাজ করছে। এই পরিস্থিতিতে, মীন রাশিতে বৃহস্পতি এবং শুক্রের যোগ ১২টি রাশির জীবনকেই প্রভাবিত করবে। তবে ৩টি রাশির মানুষদের জন্য এই গোচর বিশেষভাবে শুভ হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের জন্য শুক্রের গমন খুবই শুভ।
মিথুন রাশি (Gemini) : মিথুন রাশির জাতকদের জন্য শুক্র গ্রহের অবস্থান খুবই শুভ। ১৫ মার্চের মধ্যে, এই রাশির মানুষেরা বিশাল আর্থিক সুবিধা পেতে পারেন। এই জাতক জাতিকাদের পার্থিব রাশিতে মালব্য রাজ যোগ তৈরি হলে প্রতিটি কাজে সাফল্য আসবে। পছন্দের যে কোনও জায়গায় বদলি মিলতে পারে। চাকরিতে পদোন্নতি ও ইনক্রিমেন্ট পেতে পারেন। ব্যবসা ভাল যাবে।
কন্যা রাশি (Virgo) : কন্যা রাশিতে শুক্রের গোচর শুভ ফল দেবে। এই ব্যক্তিরা জীবনসঙ্গীর কাছ থেকে সুখ পাবেন। জীবনে প্রেম ও রোমান্স বাড়বে। আপনার জীবনসঙ্গী পদোন্নতি পেতে পারেন। এতে পরিবারে সুখের পরিবেশ তৈরি হবে। পুরনো কোনও ইচ্ছাও পূরণ হতে পারে। অর্থ লাভ হবে। কিছু মূল্যবান জিনিস পাওয়া যাবে। ব্যবসায় লাভ হবে। হঠাৎ করে টাকা পাওয়া যেতে পারে। আদালতে চলা কোনও মামলায় সাফল্য পাওয়া যেতে পারে।
মীন রাশি (Pisces) : শুক্র গোচরের পর মীন রাশিতে প্রবেশ করেছে এবং এখানে বৃহস্পতি-শুক্র সংযোগ তৈরি হচ্ছে। অতএব, শুক্রের রাশি পরিবর্তনের সবচেয়ে বেশি শুভ প্রভাব মীন রাশির জাতকদের উপর পড়বে। এই রাশির মানুষদের আত্মবিশ্বাস বাড়বে। অর্থ লাভ হবে। পেশা-ব্যবসায় অগ্রগতি হবে। সন্তানের সুখ পেতে পারেন। দাম্পত্য জীবনে প্রেম বাড়বে।