
আগামী মঙ্গলবার, ৪ মার্চ ২০২৬, জ্যোতিষ মতে গুরুত্বপূর্ণ এক গ্রহগত পরিবর্তনের সাক্ষী হতে চলেছে আকাশ। এদিন শুক্র গ্রহ প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি শনি দেব, যিনি আবার শুক্রের বন্ধু গ্রহ হিসেবেও পরিচিত। ফলে এই গোচরকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ শুভ বলে ধরা হচ্ছে। গ্রহগত এই সমন্বয়ের প্রভাবে পাঁচটি রাশির জাতকদের জীবনে আসতে পারে অর্থ, কেরিয়ার ও ব্যক্তিগত সুখের বড় সুযোগ।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি নিজেই শুক্র। ফলে এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে এই রাশির উপর। জীবনে আরাম-আয়েশ ও বিলাসিতার পরিমাণ বাড়তে পারে। বহুদিন ধরে গাড়ি বা নতুন বাড়ি কেনার পরিকল্পনা থাকলে এই সময় তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে সুবিধা বাড়বে, পাশাপাশি আয়ের নতুন রাস্তা খুলতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর কেরিয়ারে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। চাকরিজীবীরা পদোন্নতি বা কাঙ্ক্ষিত বদলির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা বিদেশি সংযোগ থেকে লাভবান হবেন। এই সময় আপনার যোগাযোগ দক্ষতা আরও শক্তিশালী হবে, ফলে কঠিন কাজও সহজে সামলাতে পারবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জীবনে আর্থিক স্থিতি ফেরার সময় এসেছে। শনির অধিপত্যে থাকা নক্ষত্রে শুক্রের অবস্থান সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে। পুরোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন মিলতে পারে। বিচারাধীন কোনও মামলায় স্বস্তির রায় আসার সম্ভাবনাও রয়েছে। পারিবারিক পরিবেশ থাকবে শান্ত ও সুখের।
বৃশ্চিক রাশি
এই গোচর বৃশ্চিক রাশির জাতকদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে। অবিবাহিতদের জীবনে বিয়ের প্রস্তাব আসতে পারে। সন্তানের দিক থেকেও সুখবর পাওয়ার যোগ রয়েছে। বিলাসবহুল জিনিসে খরচ বাড়লেও অর্থপ্রবাহ বজায় থাকবে।
কুম্ভ রাশি
উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি এবং কুম্ভ রাশির অধিপতিও শনি। এই কারণেই এই গোচর কুম্ভ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী। হঠাৎ আর্থিক লাভ হতে পারে। সমাজে মর্যাদা ও পরিচিতি বাড়বে। নতুন কোনও বড় প্রকল্প শুরু করার সাহস পাবেন। দীর্ঘদিন আটকে থাকা কাজ অবশেষে সম্পন্ন হতে পারে।