Advertisement

Shukra Gochar 2026: ২৬ মার্চ থেকেই টাকার চিন্তা শেষ ৫ রাশির, শুক্রের গোচর

শুক্র অত্যন্ত শুভ গ্রহ। এটি ধন-সম্পত্তি, প্রেমের কারক গ্রহ। আর এই গ্রহই ২৬ মার্চ ২০২৬ গোচর করতে চলেছে। এটি ওই দিন মেষ রাশিতে গোচর করবে। তারপর ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত থাকবে ওই রাশিতেই। যার ফলে কিছু রাশির জীবন বদলে যাবে। আর সেই সব রাশি নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে।

শুক্র গোচর ২০২৬শুক্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 8:51 AM IST
  • শুক্র অত্যন্ত শুভ গ্রহ
  • এই গ্রহই ২৬ মার্চ ২০২৬ গোচর করতে চলেছে
  • এটি ওই দিন মেষ রাশিতে গোচর করবে

শুক্রের গোচর মানুষের আর্থিক স্থিতি বদলে দেয়। প্রেম জীবনকে নতুন দিশা দেয়। তাই শুক্রের গোচর সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর মার্চের শেষেও এই গ্রহ গোচর করতে চলেছে। যার ফলে ভাগ্য বদলে যাবে কিছু রাশির। 

জ্যোতিষ অনুযায়ী, শুক্র অত্যন্ত শুভ গ্রহ। এটি ধন-সম্পত্তি, প্রেমের কারক গ্রহ। আর এই গ্রহই ২৬ মার্চ ২০২৬ গোচর করতে চলেছে। এটি ওই দিন মেষ রাশিতে গোচর করবে। তারপর ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত থাকবে ওই রাশিতেই। যার ফলে কিছু রাশির জীবন বদলে যাবে। আর সেই সব রাশি নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে।

মিথুন রাশি
দাম্পত্য জীবনে সুখ আসবে মিথুন রাশির জাতকদের। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁরা ভাল সময় কাটাবেন। পারস্পরিক সমস্যা কেটে যাবে। 

এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। জীবনে হবে উন্নতি। টাকাও পাবেন। পড়ুয়ারা এই সময় পরীক্ষায় ভাল ফল করবেন। 

কর্কট রাশি
এই সময়টা দারুণ কর্কট রাশির জন্যও। আপনাদের ব্যবসায় হবে লাভ। মুনাফা বাড়বে। নতুন ডিল ফাইনাল হতে পারে। 

যদিও এই সময় মনের বদলে মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত নিন। তাহলেই সাফল্য মিলবে। মান সম্মান বাড়বে। এছাড়া এই সময় অর্থজনিত সমস্যাও মিটে যাবে। 

তুলা রাশি
শুক্রের এই রাশি বদল কর্মক্ষেত্রে এগিয়ে দেবে তুলা রাশির জাতকদের। নতুন সুযোগ মিলবে। বড় কোনও পদে হতে পারে চাকরি।

আপনারা যেই কাজ করছেন, তাতে মিলবে সফলতা। ঘরে খুশির পরিবেশ বজায় থাকবে। আর্থিক স্থিতি ভাল থাকবে। প্রোমোশন পাওয়ার যোগও রয়েছে। প্রেমিক-প্রেমিকার থেকে ভালবাসা পাবেন।

মকর রাশি
এই সময়টা দারুণ কাটবে মকর রাশিরও। আপনাদের মধ্যে কেউ কেউ বাম্পার ধনলাভ করবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। 

এই সময় আপনাদের অর্থ কষ্ট দূর হয়ে যাবে। হাতে আসবে ভাল পরিমাণ টাকা। এছাড়া জমি এবং সম্পত্তি জনিত বিবাদ থেকে মুক্তি মিলবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

মীন রাশি
শুক্র গোচরে গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে মীন রাশিরও। আপনাদের টাকাপয়সার সমস্যা এবার শেষ। সম্পত্তি নিয়ে ঝামেলা থেকে পাবেন মুক্তি। বাম্পার ইনকাম হতে পারে এই সময়। এছাড়া ঘরে সুখ এবং প্রেমের পরিবেশ বজায় থাকতে পারে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement