Advertisement

Shukra Rajyog Rashifal: শুক্রের স্পেশাল রাজযোগে ৫ রাশির কেরিয়ারে বড় ইউ-টার্ন, আর্থিক লাভ

Shukra Rajyog Rashifal: কুম্ভ রাশিতে সূর্য-শুক্রের যুতিতে গঠিত হচ্ছে শক্তিশালী শুক্রাদিত্য রাজযোগ। কাকতালীয়ভাবে এই সময়টাই ভ্যালেন্টাইনস উইক। জ্যোতিষ মতে, এই রাজযোগের প্রভাবে আগামী সপ্তাহে পাঁচটি রাশির জাতকদের জীবনে আসতে পারে ইতিবাচক বদল।

শুক্রের কৃপায় ৫ রাশির সৌভাগ্য়শুক্রের কৃপায় ৫ রাশির সৌভাগ্য়
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 11:48 PM IST

Shukra Rajyog Rashifal: আগামী সোমবার ৯ ফেব্রুয়ারি থেকে নতুন সপ্তাহে কুম্ভ রাশিতে গোচর করবে সূর্য। সেখানে আগে থেকেই অবস্থান করছে শুক্র। ফলে কুম্ভ রাশিতে সূর্য-শুক্রের যুতিতে গঠিত হচ্ছে শক্তিশালী শুক্রাদিত্য রাজযোগ। কাকতালীয়ভাবে এই সময়টাই ভ্যালেন্টাইনস উইক। জ্যোতিষ মতে, এই রাজযোগের প্রভাবে আগামী সপ্তাহে পাঁচটি রাশির জাতকদের জীবনে আসতে পারে ইতিবাচক বদল। কেরিয়ারে উন্নতি, আর্থিক লাভের পাশাপাশি প্রেম ও পারিবারিক জীবনেও সুখের যোগ রয়েছে।

মেষ রাশি:
আগামী সপ্তাহে ভাগ্য পুরোপুরি মেষ রাশির পাশে থাকবে। যে কাজেই হাত দেবেন, সেখানেই সাফল্য মিলবে। আলস্য কাটিয়ে এগোলে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। সন্তানের দিক থেকে সুখবর আসতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে।

বৃষ রাশি:
পরিশ্রমের প্রকৃত ফল পাবেন বৃষ রাশির জাতকরা। অফিসে সহকর্মী ও উচ্চপদস্থদের সহযোগিতা মিলবে। আটকে থাকা কাজ দ্রুত শেষ হবে। পড়ুয়াদের জন্যও সময়টি শুভ। তবে কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি।

আরও পড়ুন

সিংহ রাশি:
নতুন আশার আলো দেখাবে আগামী সপ্তাহ। বন্ধুবান্ধব বা শুভানুধ্যায়ীর কাছ থেকে বড় সাহায্য পেতে পারেন। আইনি জটিলতা থাকলে তার নিষ্পত্তি আপনার পক্ষে যেতে পারে। আর্থিক উন্নতির যোগ প্রবল, সঙ্গে নতুন দায়িত্বও আসতে পারে।

বৃশ্চিক রাশি:
এই সপ্তাহে সৌভাগ্য যেন হাত ধরেই চলবে। সরকারি বা প্রভাবশালী কারও সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল হবে। প্রেমজ জীবন সুখের হবে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগ তৈরি হতে পারে। বিদেশ সফরের সম্ভাবনাও রয়েছে।

কুম্ভ রাশি:
শুক্রাদিত্য রাজযোগের কেন্দ্রবিন্দুতে থাকা কুম্ভ রাশির জাতকদের জন্য সপ্তাহটি বিশেষ শুভ। হঠাৎ অর্থাগম হতে পারে। ভ্রমণের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে কাটবে সময়।
 

 

Read more!
Advertisement
Advertisement