
Trigrahi Yoga in Pisces:মহাকাশে গ্রহরাজ সূর্যের এক চক্র সম্পূর্ণ হওয়ার পালা। রাশিচক্রের বারোটি ঘর ঘুরে দীর্ঘ এক বছর পর আগামী ১৫ মার্চ মীন রাশিতে পদার্পণ করতে চলেছেন আদিত্য। আর সূর্যের এই ঘর পরিবর্তনের সঙ্গেই সৃষ্টি হতে চলেছে এক বিরল ‘ত্রিগ্রহী যোগ’। কারণ, মীন রাশিতে আগে থেকেই আসীন রয়েছেন অসুরগুরু শুক্র এবং কর্মফলদাতা শনি। একই কক্ষে এই তিন শক্তিশালী গ্রহের সহাবস্থান জ্যোতিষ শাস্ত্রের বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নক্ষত্রলোকের এই টানাপোড়েনে এক বছর পর কার কপালে সোনার কাঠি ছোঁয়াতে চলেছে ভাগ্য? তার উত্তর খুঁজছেন রাশিফল বিশেষজ্ঞরা।
বৃষ ও মিথুন
সূর্যের এই গোচরে বৃষ রাশির একাদশ ঘরে শুভ প্রভাব পড়বে। দীর্ঘদিনের বকেয়া টাকা হাতে আসা শুধু সময়ের অপেক্ষা। বেসরকারি চাকুরিজীবীদের পদোন্নতির যোগ যেমন রয়েছে, তেমনই সামাজিক প্রতিপত্তিও বাড়বে। অন্যদিকে, মিথুন রাশির দশম ঘরে সূর্যের উপস্থিতিতে কর্মক্ষেত্রে আসবে জোয়ার। বিশেষ কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় অমীমাংসিত কাজের নিষ্পত্তি হতে পারে।
কর্কট ও বৃশ্চিক
ভাগ্য সহায় থাকবে কর্কট রাশির জাতকদের। নবম ঘরে সূর্যের প্রভাবে শিক্ষা ও আধ্যাত্মিক সাধনায় আসবে সাফল্য। এমনকি বিদেশ ভ্রমণের সুযোগও আসতে পারে হাতের মুঠোয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে এই যোগ গঠিত হওয়ায় ব্যবসায়িক ক্ষেত্রে বড়সড় ঝুঁকির ফল মিলবে ইতিবাচক। বিশেষত চিকিৎসকদের জন্য এই সময়টি স্বর্ণালী সুযোগ নিয়ে আসছে।
মকর
মকর রাশির তৃতীয় ঘরে সূর্যের উপস্থিতিতে সাহসিকতা ও মানসিক শক্তি বহুগুণ বাড়বে। যারা সংবাদমাধ্যম বা সাহিত্যের সঙ্গে যুক্ত, তাঁদের সৃজনশীলতা বিশেষ সমাদর পাবে। ভ্রাতৃবিরোধ মিটে গিয়ে পরিবারে আসবে অনাবিল শান্তি। জ্যোতিষবিদদের মতে, ১৫ মার্চের এই গ্রহসংস্থান সাধারণ মানুষের জীবনে এক নতুন দিশা দেখাতে পারে।