Advertisement

Surya Gochar 2026: ১৪ এপ্রিল থেকে কেরিয়ারে উন্নতি, পাবেন টাকাও, মেষ রাশিতে সূর্য গোচর

সূর্য একটি গুরুত্বপূর্ণ রাশি। আর এই রাশিই ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে মেষ রাশিতে গোচর করতে চলেছে। এই রাশিতে সূর্য ১৫ মে ২০২৬ পর্যন্ত থাকবে। আর এই গোচরের ফলে কিছু রাশির জীবনে দারুণ সময় আসবে। তাদের সমস্যা মিটে যাবে। এমনকী হাতে আসবে টাকা। পাশাপাশি কেরিয়ারে হবে উন্নতি।

সূর্য গোচর ২০২৬সূর্য গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 6:40 PM IST
  • সূর্য একটি গুরুত্বপূর্ণ রাশি
  • এই রাশিই ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে মেষ রাশিতে গোচর করতে চলেছে
  • এই রাশিতে সূর্য ১৫ মে ২০২৬ পর্যন্ত থাকবে

সূর্য একটি গুরুত্বপূর্ণ রাশি। আর এই রাশিই ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকাল ৯টা বেজে ৩৮ মিনিটে মেষ রাশিতে গোচর করতে চলেছে। এই রাশিতে সূর্য ১৫ মে ২০২৬ পর্যন্ত থাকবে। আর এই গোচরের ফলে কিছু রাশির জীবনে দারুণ সময় আসবে। তাদের সমস্যা মিটে যাবে। এমনকী হাতে আসবে টাকা। পাশাপাশি কেরিয়ারে হবে উন্নতি।

তাই আর সময় নষ্ট নয়। বরং দ্রুত জেনে নিন, কোন ৪ রাশির এই সময়টা দারুণ কাটবে। আর আপনার রাশির নাম এই তালিকায় থাকলে গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই সময় মেষ রাশির জাতকদের জীবনে বড় বদল আসবে। আপনাদের শারীরিক শক্তি কয়েকগুণ বাড়বে। অনেক দিনের রোগ থেকে এবার মিলবে মুক্তি। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হবে। পাশাপাশি মিটে যাবে টাকার সমস্যা। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। চাকরিতে হতে পারে প্রোমোশন। এই সময় ব্যবসার স্বাস্থ্যও ফিরে যাবে। সমাজে বাড়বে মানসম্মান। অনেকেই চাইবেন পরামর্শ তাই চিন্তার কোনও কারণ নেই। 

সিংহ রাশি
সূর্যের মেষ রাশিতে গোচর সিংহ রাশির জন্যও শুভ সময় নিয়ে আসবে। আপনাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। প্রেমের সম্পর্কে এগিয়ে যাবেন। ভুল ধারণা মিটে যাবে। এতদিনের পরিশ্রমে ভাল ফল পাবেন। প্রোমোশন হতে পারে। যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও লাভ পাবেন। আর্থিক স্থিতি ফিরবে। ব্যাঙ্কের সমস্যা মিটে যাবে। ইতিবাচক পরিবর্তন আসবে জীবনে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের জন্যও সেরার সেরা কাটবে সূর্য গোচরের সময়টা। বুদ্ধি করে কাজ করলে দ্রুত হয়ে যাবে কাজ। 

এই সময় জীবনসঙ্গীদের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ভেবে চিন্তে নেওয়া যে কোনও সিদ্ধান্তে লাভ পাবেন। টাকার সমস্যা হবে শেষ। সমাজে আপনাদের সম্মান বাড়বে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।

কুম্ভ রাশি
আপনাদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। ঘরে সুখ বিরাজ করবে। পারস্পরিক সম্পর্ক ফিরবে।

কেরিয়ারেও এই সময় হবে উন্নতি। চাকরিতে মাইনে বাড়তে পারে। ব্যবসাতে পেরে পারেন নতুন ক্লায়েন্ট। প্রপার্টি পেতে পারেন। তাই চিন্তার কিছু নেই। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

 

Read more!
Advertisement
Advertisement