Advertisement

Surya Grahan Effects On Zodiac Signs: কালীপুজোর সময় সূর্যগ্রহণে বিপদ এই রাশিগুলির, আগাম জেনে সতর্ক হোন

২৫ অক্টোবর হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী,গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৩১ মিনিটে, মধ্য ৫টা ১৪ মিনিট এবং শেষ হবে ৫টা ৫৭ মিনিটে। এর পর অশুভ সময় শুরু হবে ভারতীয় সময় ভোর ৪টে ৩১ মিনিট থেকে। সূর্য গ্রহের রাজা। তিনি গ্রহণে গেলে সব রাশির উপরে প্রভাব পড়বে। চলুন জেনে নেওয়া যাক, কোন রাশির উপরে কী প্রভাব পড়তে চলেছে, কাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। 

সূর্যগ্রহণ ২০২২। সূর্যগ্রহণ ২০২২।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Oct 2022,
  • अपडेटेड 8:44 PM IST
  • ২৫ অক্টোবর হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ।
  • একাধিক রাশির উপরে ফল।

মঙ্গলবার, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিনে অর্থাৎ ২৫ অক্টোবর হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী,গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৩১ মিনিটে, মধ্য ৫টা ১৪ মিনিট এবং শেষ হবে ৫টা ৫৭ মিনিটে। শুভ সময় শুরু হবে ভারতীয় সময় ভোর ৪টে ৩১ মিনিট থেকে। তা চলবে সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত। সূর্য গ্রহের রাজা। তিনি গ্রহণে গেলে সব রাশির উপরে প্রভাব পড়বে। চলুন জেনে নেওয়া যাক, কোন রাশির উপরে কী প্রভাব পড়তে চলেছে, কাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। 

মেষ- মানসিক সমস্যা থাকবে। কথাবার্তায় নিয়ন্ত্রণ আনুন। নইলে সমস্যায় পড়তে পারেন। নিজের স্বাস্থ্যের উপর যত্ন নিন।

বৃষ- গ্রহণের সময় বাইরে বেরোবেন না। নিরাপদ আশ্রয়ে থাকুন। আঘাতের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ব্যয় পরিহার করতে হবে।

মিথুন- পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। নিজের বিশেষ যত্ন নিন। সাবধানে থাকুন।

কর্কট- কর্কট রাশির জাতক-জাতিকাদের গ্রহণের সময় ঘুমোবেন না। বিনোদন সংক্রান্ত কাজ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মনের স্বাস্থ্যের দিকে নজর দিন। 

সিংহ- আজ মন খারাপ থাকবে। ছোটখাটো বিষয়ে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে। ভাইদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা- খুব সাবধানে কথা বলুন। অন্যথায় আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এমন কোনও কাজ করবেন না যা করার পর অনুতপ্ত হতে হবে। এই দিনে জপ করা ভাল।

তুলা- এই গ্রহণ তুলা রাশিতে হবে। তাই এই রাশির জাতক-জাতিকাদের গ্রহণকালে জপ ও পুজো করতে পারেন। মানসিক বিভ্রান্তি হতে পারে। হতাশা গ্রাস করতে পারে। তাই ধৈর্য ধরতে হবে।

বৃশ্চিক- অফিসের কাজের চাপ বাড়তে পারে। বসের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। খরচে লাগাম টানুন।

ধনু -  আয়ে ধাক্কা খেতে পারেন। পরিজনদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। হাতের যত্ন নিন। আঘাতের সম্ভাবনা রয়েছে। সামলে চলুন।

মকর- চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা কারও সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। অকারণে কারও সঙ্গে তর্কে জড়াবেন না। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন।

Advertisement

কুম্ভ- জীবনসঙ্গীর প্রতি বিশেষ যত্ন নিন। গ্রহণের খুব খারাপ প্রভাব পড়বে না। খালি গ্রহণের সময় খাওয়া এড়িয়ে চলুন। জপ করতে পারেন।

মীন- নিজের স্বাস্থ্যের যত্ন নিন। পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকুন।

Read more!
Advertisement
Advertisement