Advertisement

Surya Rahu Yuti 2026: মহাশিবরাত্রির আগেই সূর্য-রাহুর বিশেষ যোগ, চার রাশির সময় বদলাবেই

Surya Rahu Yuti 2026: সাধারণত রাহুকে পাপ গ্রহ হিসেবে ধরা হলেও, সূর্যের শক্তিশালী প্রভাবে এই যুতি কুম্ভ রাশিতে কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে। অর্থনৈতিক চাপ, কর্মক্ষেত্রের বাধা এবং মানসিক অস্থিরতা ধীরে ধীরে কাটতে পারে বলে মত জ্যোতিষ বিশেষজ্ঞদের।

সূর্য- রাহুর যুতিসূর্য- রাহুর যুতি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 11:32 PM IST

Surya Rahu Yuti 2026: মহাশিবরাত্রি ২০২৬-এর আগে জ্যোতিষশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ গ্রহযোগ গঠিত হতে চলেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেখানে আগে থেকেই অবস্থান করছে রাহু। এর ফলেই তৈরি হবে সূর্য-রাহু যুতি, যা মহাশিবরাত্রির ঠিক দু’দিন আগে ঘটছে। জ্যোতিষদের মতে, এই বিশেষ যোগ শনি-প্রভাবিত কয়েকটি রাশির জন্য সময় বদলে দেওয়ার মতো ফল দিতে পারে।

সাধারণত রাহুকে পাপ গ্রহ হিসেবে ধরা হলেও, সূর্যের শক্তিশালী প্রভাবে এই যুতি কুম্ভ রাশিতে কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে। বিশেষ করে যেসব রাশি বর্তমানে শনির সাড়েসাতি বা ঢাইয়ার প্রভাবে ভুগছে, তাদের জীবনে স্বস্তির ইঙ্গিত মিলছে। অর্থনৈতিক চাপ, কর্মক্ষেত্রের বাধা এবং মানসিক অস্থিরতা ধীরে ধীরে কাটতে পারে বলে মত জ্যোতিষ বিশেষজ্ঞদের।

মেষ রাশি
মেষ রাশির জাতকরা বর্তমানে শনির সাড়েসাতির প্রথম পর্যায়ে রয়েছেন। তবে সূর্য-রাহুর এই যুতি তাঁদের আর্থিক অবস্থাকে মজবুত করবে। অপ্রয়োজনীয় খরচ কমবে, পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে উন্নতি এবং ব্যবসায় চলতি ক্ষতি থেকে মুক্তি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের কর্মজীবনের বাধাও কাটতে পারে।

আরও পড়ুন

সিংহ রাশি
সিংহ রাশির উপর চলছে শনির ঢাইয়া। এই গ্রহযোগের ফলে আয় ও ব্যয়ের ভারসাম্য ফিরবে। ঋণের চাপ কমতে পারে এবং নতুন ব্যবসা বা বিনিয়োগের সুযোগ আসবে। মূল্যবান জিনিস বা সম্পত্তিতে লগ্নির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি মানসিক উদ্বেগ অনেকটাই হালকা হবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকরাও শনির ঢাইয়ার প্রভাবে রয়েছেন। সূর্য-রাহু যুতির ফলে আয়ের নতুন উৎস খুলতে পারে এবং সঞ্চয় বাড়ার ইঙ্গিত মিলছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ, সমাজে সম্মান বৃদ্ধি এবং নতুন গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে কাজে লাগবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা শনির সাড়েসাতির শেষ পর্যায়ে রয়েছেন। এই সময় সূর্য-রাহু যুতি তাঁদের জন্য বিশেষ স্বস্তি বয়ে আনতে পারে। হঠাৎ অর্থলাভের যোগ, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা এবং দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি মিলতে পারে। পাশাপাশি স্বাস্থ্যজনিত সমস্যাতেও কিছুটা আরাম আসবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement