Advertisement

মীন রাশিতে সূর্যের প্রবেশ, অপেক্ষায় রয়েছে শনিও, সতর্ক থাকতে হবে এই ৪ রাশিকে

জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতি ও তাদের পথ পরিবর্তনকে অনেকেই গুরুত্ব সহকারে দেখেন। যখন কোনও গ্রহ নিজের রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব পড়ে সমগ্র ১২টি রাশির উপরেই। যদি সব রাশির উপরে প্রভাব যে একই পড়বে এমন নয়।

মীন রাশিতে সূর্যের প্রবেশ, অপেক্ষায় রয়েছে শনিওমীন রাশিতে সূর্যের প্রবেশ, অপেক্ষায় রয়েছে শনিও
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 10:20 AM IST
  • যদি সব রাশির উপরে প্রভাব যে একই পড়বে এমন নয়।
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে ইতিমধ্যেই সূর্য মীন রাশিতে প্রবেশ করেছে।
  • কিছু রাশিচক্রের জন্য এই পরিস্থিতি যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতি ও তাদের পথ পরিবর্তনকে অনেকেই গুরুত্ব সহকারে দেখেন।  যখন কোনও গ্রহ নিজের রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব পড়ে সমগ্র ১২টি রাশির উপরেই। যদি সব রাশির উপরে প্রভাব যে একই পড়বে এমন নয়। কারোর ক্ষেত্রে এই প্রভাব পড়ে ইতিবাচক আবার কয়েকটি রাশির উপর নেতিবাচক প্রভাবও পড়ে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে ইতিমধ্যেই সূর্য মীন রাশিতে প্রবেশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে শনিও এই রাশিতে হাজির হবে। সেক্ষেত্রে দুই রাশির সংযোগে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। কিছু রাশিচক্রের জন্য এই পরিস্থিতি যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। 

সূর্যের মীন রাশিতে প্রবেশ

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ১৫ মার্চ ভোর ১:০৮ মিনিটে সূর্য মীন রাশিতে প্রবেশ করেছে। মীন রাশিকে বৃহস্পতির রাশি হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে শনি এবং শুক্র ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছে। ফলে সূর্য এবং শনির সংযোগ তৈরি হবে। কখনও কখনও, সূর্য এবং শনির যূতি জীবনে চাপ এবং চ্যালেঞ্জ বাড়াতে পারে। পাশাপাশি রয়েছে কেতুর সংযোগও। তাই কিছু রাশিচক্রকে এই সময়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মেষ রাশি

মেষ রাশির দ্বাদশ ঘরে এই গোচরের প্রভাব দেখা যাবে। এর ফলে ব্যয় বৃদ্ধি পেতে পারে। অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে, তাই আপনার আর্থিক বিষয়ে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যার কারণেও অর্থ ব্যয় হতে পারে। এই সময়ে বাজেট নিয়ন্ত্রণ করা জরুরি। অহেতুক খরচ এড়িয়ে চলতে হবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টি সতর্ক থাকতে হবে। এই সময়ে সূর্য রাশিচক্র থেকে অষ্টম ঘরে অবস্থান করবে, কেতুর প্রভাবও অনুভূত হতে পারে। তাই সরকারি কাজ, কাগজপত্র বা আইনি বিষয়ে অবহেলা এড়িয়ে চলুন। ব্যাঙ্কিং বা বিনিয়োগ সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা ভাল। 

তুলা রাশি

Advertisement

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি করতে পারে। ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান দায়িত্ব বৃদ্ধি করতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময়ে কেউ কেউ কর্মক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে পারেন। তাই, ধৈর্য ও বোধগম্যতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। 

মীন রাশি

সূর্য মীন রাশিতে প্রবেশ করেছে। শনি ইতিমধ্যেই উপস্থিত। তাই মীন রাশির জাতক-জাতিকারা এর প্রভাব আরও তীব্রভাবে অনুভব করতে পারেন। মান রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, পরিবার এবং ব্যক্তিগত জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। আর্থিক সিদ্ধান্তগুলি বুদ্ধিমত্তার সঙ্গে না নিলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। 


 
Read more!
Advertisement
Advertisement