Advertisement

Guru-Chandra Yuti Horoscope: চাকরি-ব্যবসায় বিরাট উন্নতি, দুই গ্রহের মিলনে মালামাল ৩ রাশি

জ্যোতিষ মতে, আগামী ২২ সেপ্টেম্বর বৃষ রাশিতে গমন করবে চাঁদ। বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি। ফলে দুই গ্রহের মিলন ঘটবে। যার পলে তৈরি হবে গজকেশরী যোগ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। 

কপাল খুলবে ৩ রাশির জাতকদের।কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2024,
  • अपडेटेड 11:24 AM IST
  • জ্যোতিষ মতে, আগামী ২২ সেপ্টেম্বর বৃষ রাশিতে গমন করবে চাঁদ।
  • বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি।
  • ফলে দুই গ্রহের মিলন ঘটবে।

জ্যোতিষ মতে, আগামী ২২ সেপ্টেম্বর বৃষ রাশিতে গমন করবে চাঁদ। বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি। ফলে দুই গ্রহের মিলন ঘটবে। যার পলে তৈরি হবে গজকেশরী যোগ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। 

তুলা রাশি (Libra): 

সৌভাগ্য আসবে তুলা রাশির জাতকদের জীবনে। সুখসম্পদ লাভের যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। চাকরিতে পরিস্থিতি অনুকূলে থাকবে। 

মকর রাশি (Capricorn): 
 
লাভবান হবেন মকর রাশির জাতকরা। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। 

সিংহ রাশি (Leo): 


 ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। সম্পত্তি লাভ হবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে। শরীর ভাল থাকবে। 

অন্য দিকে, আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। জ্যোতিষ মতে, বিশ্বকর্মা পুজোয় বিশেষ যোগ তৈরি হবে। ধৃতি ও শূল যোগের শুভ প্রভাব পড়বে। যার ফলে ভাগ্য খুলবে মেষ, মীন এবং মকর রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। জ্যোতিষ মতে, উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু। ২ ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে। এর ফলে কপাল খুলবে বৃষ, তুলা এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, চলতি মাসে তুলাতে প্রবেশ করবে শুক্র। যার প্রভাবে কপাল খুলবে মকর, কর্কট এবং ধনু রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৩ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করবে বুধ। এর ফলে তৈরি হবে ভাদ্র রাজযোগ। যার শুভ প্রভাব পড়বে বৃষ, মিথুন, কন্যা রাশির জাতকদের উপর।
 

Read more!
Advertisement
Advertisement