Advertisement

Tri Ekadash Yog 2026: চন্দ্রের রাশি পরিবর্তনে ভাগ্য খুলতে পারে ৩ রাশির, ত্রিএকাদশ যোগে মালামাল

Tri Ekadash Yog 2026: ২১ মার্চ এক গুরুত্বপূর্ণ জ্যোতিষ পরিবর্তনের সাক্ষী থাকচে চলেছে জ্যোতিষ বিশ্ব। চন্দ্র রাশি পরিবর্তন করে মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। এই গোচরের ফলে বিশেষ এক শুভ যোগ তৈরি হয়েছে; ত্রিএকাদশ যোগ।

এই গোচরের ফলে বিশেষ এক শুভ যোগ তৈরি হয়েছে; ত্রিএকাদশ যোগ। এই গোচরের ফলে বিশেষ এক শুভ যোগ তৈরি হয়েছে; ত্রিএকাদশ যোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 2:51 PM IST
  • এক গুরুত্বপূর্ণ জ্যোতিষ পরিবর্তনের সাক্ষী থাকচে চলেছে জ্যোতিষ বিশ্ব।
  • চন্দ্র রাশি পরিবর্তন করে মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে।
  • এই গোচরের ফলে বিশেষ এক শুভ যোগ তৈরি হয়েছে; ত্রিএকাদশ যোগ।

Tri Ekadash Yog 2026: ২১ মার্চ এক গুরুত্বপূর্ণ জ্যোতিষ পরিবর্তনের সাক্ষী থাকচে চলেছে জ্যোতিষ বিশ্ব। চন্দ্র রাশি পরিবর্তন করে মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। এই গোচরের ফলে বিশেষ এক শুভ যোগ তৈরি হয়েছে; ত্রিএকাদশ যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন দুটি গ্রহ একে অপরের তৃতীয় ও একাদশ ভাবের অবস্থানে থাকে, তখনই এই যোগ গঠিত হয়। এই ক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থানকারী বুধ এবং মেষে গমন করা চন্দ্রের মধ্যে এই বিশেষ সংযোগ তৈরি হয়েছে। এর প্রভাবে কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। চন্দ্র আপনার প্রথম ভাব বা লগ্নে অবস্থান করবে, আর বুধ থাকবে লাভের ঘরে। এর ফলে ব্যক্তিত্বে উজ্জ্বলতা বাড়বে। কর্মক্ষেত্রে পারফরম্যান্স আরও ভালো হতে পারে।
ক্যারিয়ারে এগোনোর সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও উন্নতি দেখা যেতে পারে। নতুন আয়ের পথ খুলতে পারে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য ইতিবাচক খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জন্যও এই যোগ শুভ ফল বয়ে আনতে পারে। বুধ এই রাশির অধিপতি এবং বর্তমানে ভাগ্যস্থানে রয়েছে। অন্যদিকে চন্দ্র লাভস্থানে গমন করছে। ফলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল।
বিশেষ করে পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য সাফল্যের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা মিলবে। ঊর্ধ্বতনদের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সহায়তায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিও হতে পারে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি বুদ্ধিবৃত্তিক বিকাশের দিক থেকে গুরুত্বপূর্ণ। বুধ ইতিমধ্যেই এই রাশিতে অবস্থান করছে। চন্দ্রের সঙ্গে তার এই সম্পর্ক চিন্তাভাবনার শক্তি আরও বাড়াবে।
নিজের যুক্তি ও আইডিয়ার মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে পারবেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে এবং নতুন দায়িত্ব আসতে পারে। ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, যা লাভজনক হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনে সমন্বয় বাড়বে এবং সম্পর্ক আরও মধুর হবে।

Advertisement

সব মিলিয়ে, ত্রিএকাদশ যোগ এই তিন রাশির জন্য শুভ সংকেত নিয়ে এসেছে। তবে জ্যোতিষীরা মনে করিয়ে দিচ্ছেন, ব্যক্তিগত প্রচেষ্টা এবং সিদ্ধান্তই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement