
জ্যোতিষ মতে, মঙ্গলের সঙ্গে শনির যুতি ভাল কিছু নয়। এটি বিস্ফোটক যোগ বলেই মনে করা হয়। কিন্তু যখন ত্রিগ্রহী যোগ তৈরি হয়, তখন দারুণ লাভ হয় কিছু রাশির। তাদের ভাগ্য খুলে যায়।
এই যেমন মঙ্গল ২ এপ্রিল ২০২৬ থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত মীন রাশিতে থাকবে। ওদিকে আবার ১৪ এপ্রিল ২০২৬ সূর্যও মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে চলে যাবে। এমন পরিস্থিতিতে মঙ্গল, সূর্য এবং শনি ত্রিগ্রহী যোগ ২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। আর এই যোগের প্রভাব সব রাশিতে থাকবে। বিশেষত, ৩ রাশির জন্য দারুণ সময় আসতে পারে। তাঁদের ব্যবসায় হবে উন্নতি। এমনকী কেরিয়ারেও এগিয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। তাই সেই ৩ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
মেষ রাশির কেরিয়ারে বড় সফলতা
ত্রিগ্রহী যোগ মেষ রাশির জাতকদের জন্য দারুণ খবর নিয়ে আসবে। আপনারা কেরিয়ারে বিরাট উন্নতি করবেন। যাঁরা এখনও চাকরি পাননি, তাঁরা পেয়ে যাবেন। আপনাদের আর্থিক লাভ হবে। ব্যবসাতেও নতুন ক্লায়েন্ট পাবেন। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারবেন। যার ফলে বাড়বে আয়। ব্যাঙ্কের ব্যালেন্স বৃদ্ধি পাবে। এছাড়া পারিবারিক সমস্যা মিটে যাবে। সম্পত্তি পেতে পারেন।
ধনু রাশি ভাগ্য বদলে যাবে
ত্রিগ্রহী যোগ ধনু রাশির জন্য দারুণ খবর নিয়ে আসবে। যার ফলে দ্রুত হয়ে যাবে কাজ। অনেক দিন থেকে আটকে থাকা কাজও এই সময় হয়ে যাবে। ধনু রাশির সম্পত্তি বাড়বে। টাকা পয়সার নতুন স্রোত আসবে। ব্যবসায় হবে উন্নতি। পাশাপাশি পরিবারেও ভাল সময় আসবে। সকলের সঙ্গে ভাল থাকবে সম্পর্ক। জটিলতা কেটে যাবে।
মীন রাশিতে কেরিয়ারে নতুন সুযোগ পাবে
মীন রাশিতেও ভাল খবর নিয়ে আসবে ত্রিগ্রহী যোগ। চাকরি এবং ব্যবসাতে উন্নতি হবে। যাঁরা চাকরি খুঁজছিলেন, তাঁরা এই সময় পেয়ে যাবেন। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। যার ফলে কঠিন কোনও কাজ হয়ে যাবে। সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সমাজে মিলবে সম্মান। পরামর্শ চাইবে অন্যরা। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।