
পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালের ১৮ এপ্রিল বৈভব লক্ষ্মী রাজযোগ গঠিত হবে। এই রাজযোগটি চন্দ্র ও শুক্রের সংযোগে গঠিত হবে। শুক্রকে জাগতিক সুখ, সম্পদ, বিলাসিতা, প্রেম এবং আকর্ষণের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, চন্দ্র মন, আবেগ, মানসিক শান্তি এবং পারিবারিক সুখের প্রতীক। এছাড়াও চন্দ্র আবেগপ্রবণতার গ্রহ।
যখন এই ২টি গ্রহ অগ্নি রাশি মেষে মিলিত হয়, তখন তা জীবন নতুন সূচনা, শক্তি এবং সুযোগ নিয়ে আসে। এই রাজযোগের প্রভাব সকল রাশিই অনুভব করবেন। তবে ৩টি রাশি রয়েছে যা বিশেষ ভাবে ইতিবাচক ফলাফল পাবে।
কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?
মেষ রাশি: বৈভব লক্ষ্মী রাজযোগ এই রাশির জাতকদের জন্য ইতিবাচক হতে পারে। এই রাজযোগটি এই রাশির লগ্ন ঘরে গঠিত হচ্ছে। এই সময়ে আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি হবে। এই যোগ মেষ রাশির জাতকদের জন্য নতুন সূচনা, কর্মজীবনের সুযোগ এবং আর্থিক লাভ আনবে। বিবাহিত ব্যক্তিরা এই সময়ে একটি চমৎকার দাম্পত্য জীবন উপভোগ করতে পারেন। অবিবাহিত ব্যক্তিরাও বিয়ের প্রস্তাব পেতে পারেন। তবে এই সময়ে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া থেকে বিরত থাকা উচিত।
সিংহ রাশি: এই রাজযোগটি সিংহ রাশির জন্য শুভ হতে পারে। এই রাজযোগটি এই রাশির ভাগ্যস্থানে গঠিত হচ্ছে। তাই এই সময়ে ভাগ্য অনুকূলে থাকতে পারে। ধর্মীয় ও শুভ অনুষ্ঠানেও অংশগ্রঙণ করতে পারেন এবং সম্মানও মর্যাদা লাভ করতে পারেন এই রাশির জাতকরা। এই সময়ে দেশের ভিতরে বা বিদেশেও ভ্রমণ করতে পারেন। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। তবে এই সময়ে কঠোর পরিশ্রম করা এবং পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য বৈভব লক্ষ্মী রাজযোগটি শুভ হতে পারে। এই রাজযোগটি গোচর রাশির কর্ম ভাবে গঠিত হচ্ছে। তাই এই সময়ে কাজ ও ব্যবসায় উন্নতি লাভ করতে পারেন। যাঁরা চাকরিতে রয়েছেন, তাঁদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা এই সময়ে উল্লেখযোগ্য আর্থিক লাভ করতে পারেন। একটি বড় ব্যবসায়িক চুক্তিও সম্পন্ন হতে পারে।