Advertisement

Shukra Gochar June Horoscope: বৃষ-সহ ৩ রাশির ব্যাপক উন্নতি, শুক্রের গোচরে সোনালি সময়

জ্যোতিষ মতে, গত ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করেছে শুক্র। ১২ জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে শুক্র। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল। সব ক্ষেত্রে সাফল্য পাবেন। জেনে নিন...

শুক্রের কৃপায় জীবন বদল ৩ রাশির।শুক্রের কৃপায় জীবন বদল ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2024,
  • अपडेटेड 5:00 PM IST
  • জ্যোতিষ মতে, গত ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করেছে শুক্র।
  • ১২ জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে শুক্র।
  • এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল।

জ্যোতিষ মতে, গত ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করেছে শুক্র। ১২ জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকবে শুক্র। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল। সব ক্ষেত্রে সাফল্য পাবেন। জেনে নিন...

মেষ রাশি (Aries): 
 শুক্রের গোচরে সুসময় আসছে মেষ রাশির জাতকদের জীবনে। সুখ-সম্পদ লাভ হবে। আয় বাড়বে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সফল হবেন। 

বৃষ রাশি (Taurus): 
ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। চাকরিতে উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবন মধুর হবে।

বৃশ্চিক রাশি (Scorpio): 
দারুণ সময় কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ধনলাভের সুযোগ রয়েছে। পড়ুয়াদের জন্য ভাল সময়। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১ জুন মেষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। মঙ্গলের এই গোচরে কপাল খুলবে মেষ, সিংহ এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করছে বুধ। ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ এবং শুক্রের মিলন হবে। এর ফলেই তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে মেষ, মীন এবং কন্যা রাশির জাতকদের জীবনে। জ্যোতিষ মতে, জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি। এর প্রভাবে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই দারুণ সাফল্য পাবেন বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। 
 

Read more!
Advertisement
Advertisement