
সম্পদ, আকর্ষণ, ঐশ্বর্য এবং প্রেমের কারক গ্রহ শুক্র। ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনকে প্রভাবিত করে। রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুক্রের নেতিবাচক ও ইতিবাচক প্রভাব পড়ে বিভিন্ন রাশির উপর। এই সময়ে শুক্র রোহিণী নক্ষত্রে অবস্থিত। ৭ জুন মৃগাশিরা নক্ষত্রে প্রবেশ করবে। ১৮ জুন সকাল ৮টা ২৫ মিনিটে ভোর ৪টে ৫১ মিনিট পর্যন্ত থাকবে শুক্র। এই ১১ দিনে ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, শুক্র মৃগাশিরা নক্ষত্রে প্রবেশের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা বিপুল উপকার পাবেন...
মিথুন- মৃগাশিরা নক্ষত্রে শুক্রের প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির জাতক-জাতিকারা অনুকূল ফল পাবেন। এই রাশির জাতক-জাতিকাদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রেও আপনি সুবিধা পেতে পারেন। দীর্ঘ অমীমাংসিত কাজ শেষ হবে। পাশাপাশি আপনি বৈষয়িক আনন্দও পাবেন। এর পাশাপাশি ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। নিজের ব্যবসা শুরু করার কথা ভাবলে এই সময়ের মধ্যে আপনি লাভ পেতে পারেন। অর্থের বৃদ্ধি হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। স্বাস্থ্যও ভালো যাবে।
কন্যা- শুক্রের মৃগাশিরা নক্ষত্রে প্রবেশে এই রাশির জাতক-জাতিকাদের জন্য আনতে পারে সৌভাগ্য। আরও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আপনার কাজ প্রশংসিত হবে। উচ্চপদস্থ কর্তাদের দৃষ্টিতে আপনার অবস্থান আরও পোক্ত হবে। আপনাকে কিছু বড় দায়িত্বও অর্পণ করা হতে পারে। সুযোগকে কাজে লাগালে লাভবান হবেন। ব্যবসায় আপনি প্রচুর মুনাফা অর্জন করবেন। আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনার ব্যবসায় দ্বিগুণ লাভ পাবেন। অর্থনৈতিক অবস্থাও ভালো যাবে। চেষ্টা করলে ভবিষ্যতের জন্য বড় কাজ করতে পারেন। স্বাস্থ্যও ভালো থাকবে।
কুম্ভ- শুক্রের রাশি পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল আনতে পারে। আপনি বৈষয়িক সুখ লাভ করবেন। কর্মজীবনে সাফল্য পাবেন। চাকরিতে আপনি লাভবান হবেন। এর পাশাপাশি ব্যবসায়ও প্রচুর লাভ হবে। কেউ আরও বেশি সাফল্য এবং বেশি লাভ পেতে পারে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন। আপনির স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাবেন। এতে সম্পর্ক মজবুত থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যও ভালো যাবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা সাফল্য পাবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।