Advertisement

Weekly Horoscope (16 to 22 February 2026): সাপ্তাহিক রাশিফল ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি: আপনার রাশির কেমন কাটবে?

জ্যোতিষশাস্ত্রের দিক থেকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। এমনটাই মত বিশেষজ্ঞদের। ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬; এই সময়কালে কুম্ভ রাশিতে একাধিক গ্রহের যুগপৎ অবস্থানের ফলে বিশেষ যোগ তৈরি হয়েছে।

দেখে নেওয়া যাক কোন রাশির জন্য এই সপ্তাহ কী অপেক্ষা করছে।দেখে নেওয়া যাক কোন রাশির জন্য এই সপ্তাহ কী অপেক্ষা করছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 7:01 PM IST
  • জ্যোতিষশাস্ত্রের দিক থেকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।
  • ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬; এই সময়কালে কুম্ভ রাশিতে একাধিক গ্রহের যুগপৎ অবস্থানের ফলে বিশেষ যোগ তৈরি হয়েছে।
  • একই সঙ্গে এই সপ্তাহের মধ্যেই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ।

Horoscope 16 to 22 February 2026: জ্যোতিষশাস্ত্রের দিক থেকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। এমনটাই মত বিশেষজ্ঞদের। ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬; এই সময়কালে কুম্ভ রাশিতে একাধিক গ্রহের যুগপৎ অবস্থানের ফলে বিশেষ যোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই সপ্তাহের মধ্যেই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। যদিও সেই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তবুও জ্যোতিষ মতে এর প্রভাব ১২ রাশির জীবনে পড়তে পারে। জ্যোতিষ বিশ্লেষণে জানা যাচ্ছে, কুম্ভ রাশিতে এই সপ্তাহে অবস্থান করবে শুক্র, বুধ, রাহু ও সূর্য। ১৭ ফেব্রুয়ারি চন্দ্রও কুম্ভে প্রবেশ করলে পঞ্চগ্রহী যোগের সৃষ্টি হবে। এর ফলে বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ-সহ একাধিক শুভ ও অশুভ সংযোগ তৈরি হতে পারে। পাশাপাশি মঙ্গল থাকবে মকর রাশিতে উচ্চস্থানে, যা রুচক রাজযোগ গঠন করছে। বৃহস্পতি অবস্থান করবে মিথুনে এবং কেতু থাকবে সিংহে। এই জটিল গ্রহ-সমাবেশের প্রভাব রাশি ভেদে ভিন্ন হতে পারে। দেখে নেওয়া যাক কোন রাশির জন্য এই সপ্তাহ কী অপেক্ষা করছে।

মেষ
কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের জট কাটতে পারে। তবে রাগ ও অহংকার নিয়ন্ত্রণে রাখা জরুরি।

বৃষ
ভাগ্যের সহায়তা মিলতে পারে। পেশাগত ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত। আর্থিক স্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা। বিনিয়োগে লাভ হতে পারে।

মিথুন
শিক্ষা, ভ্রমণ বা আইনি বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে। তবে নতুন বিনিয়োগে সতর্কতা প্রয়োজন।

কর্কট
ব্যক্তিগত জীবনে পরিবর্তনের ইঙ্গিত। ব্যয় ও আবেগ; দু’দিকেই নিয়ন্ত্রণ জরুরি।

সিংহ
দাম্পত্য বা অংশীদারি ব্যবসায় কিছু চাপ তৈরি হতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়াই শ্রেয়।

কন্যা
কাজের চাপ বাড়তে পারে। তবে পরিশ্রমের ফলও মিলবে। স্বাস্থ্য বিষয়ে উদাসীনতা না দেখানোই ভাল।

তুলা
প্রেম ও সন্তানের বিষয়ে ভারসাম্য রাখা প্রয়োজন। আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ানো উচিত।

বৃশ্চিক
সম্পত্তি বা পারিবারিক বিষয়ে তাড়াহুড়ো না করাই ভাল। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

Advertisement

ধনু
যোগাযোগে সংযম দরকার। ভাই-বোন বা বন্ধুদের সঙ্গে অকারণ বিতর্কে না জড়ানোই শ্রেয়।

মকর
পারিবারিক ও আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বড় সিদ্ধান্ত কিছুদিন পিছিয়ে দেওয়া ভাল।

কুম্ভ
আত্মসমীক্ষার সময়। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাস এড়ানো উচিত।

মীন
আধ্যাত্মিক উন্নতির সময়। খরচ নিয়ন্ত্রণে রাখা এবং মানসিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement