Advertisement

Weekly Horoscope: নতুন সপ্তাহে ৪ রাশির সুখ-সমৃদ্ধি, মানসিক চাপ-সমস্যা ৬ রাশির

নতুন বছরে একাধিক গ্রহের যোগ ঘটতে চলেছে। যার শুভ  ও অশুভ প্রভাব পড়ে ১২ রাশির উপরে। চলুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের শুরুটা কোন রাশির কেমন কাটবে?  

Weekly RashifalWeekly Rashifal
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Dec 2023,
  • अपडेटेड 8:24 PM IST
  • শুরু হচ্ছে নতুন বছর।
  • কোন রাশির কেমন কাটবে নববর্ষ?

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। সেই সঙ্গে শুরু হচ্ছে নতুন বছর ২০২৪। নতুন বছরে একাধিক গ্রহের যোগ ঘটতে চলেছে। যার শুভ  ও অশুভ প্রভাব পড়ে ১২ রাশির উপরে। চলুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের শুরুটা কোন রাশির কেমন কাটবে?  

মেষ- ​​এই সপ্তাহে টিমওয়ার্ক ভাল হবে। অফিসের সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে আপনার। ব্যবসায় দীর্ঘমেয়াদির লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজে মনোযোগ দেহেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম করুন। 

বৃষ- ​​এই রাশির নতুন সপ্তাহটি মিশ্র যাবে। দরকারে ব্রেক নিয়ে কাজ করুন। কাজে হতাশা আসতে পারে। খরচ বাড়তে পারে আপনার। নতুন গাড়ি বা ফোন কেনার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। আয়-ব্যয়ের মধ্যে রাখুন ভারসাম্য। 

মিথুন- ​​এই সপ্তাহে নিজের উপর ভরসা রাখুন। বিরক্তি প্রকাশ করবেন না। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। দরকারে বিশ্রাম নিন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। এই সপ্তাহে মানসিক চাপে থাকতে পারেন। 

কর্কট- ​এই সপ্তাহে সতর্ক থাকুন। আপনার সামনে বড় চ্যালেঞ্জ আসতে পারে। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। কাউকে উল্টোপাল্টা বলে দেবেন না। বিকল্প পরিকল্পনা হাতে রেখে দিন। কোনও কাজে একগুঁয়েমি দেখাবেন না। আপনার জীবন এবং স্বাস্থ্যের জন্য এটা ভালো সময়।  খারাপ অভ্যাস ত্যাগ করুন। নতুন বছরে ফিটনেস রুটিন শুরু করুন। 

সিংহ- ​​এই সপ্তাহে আপনি উদারভাবে এবং আন্তরিকভাবে দান করবেন। কাজকর্ম অর্থবহ হয়ে উঠবে। খাওয়াদাওয়ায় থাকুন সতর্ক। আপনি কাজে পাবেন সাফল্য। এই সপ্তাহে পরিকল্পনা করে এগোন। অত্যাধিক চাপ নেবেন না। 

কন্যা- এই সপ্তাহে আটকে থাকা বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। আপনার কাজ এবং বাড়ির জীবনে ভারসাম্য আনুন। অতিরিক্ত ভাবনাচিন্তা বন্ধ করুন। অতীতের খারাপ জিনিসগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। প্রিয়জন এবং সহকর্মীদের সঙ্গে কথাবার্তায় ধৈর্য ধরুন। খুব কম সময়ে খুব বেশি অর্জন করার চেষ্টা করবেন না। আপনার শক্তির মাত্রা বজায় রাখতে সময়ে সময়ে চাপমুক্ত থাকুন।

Advertisement

তুলা- ​​এই সপ্তাহে আপনি ইতিবাচক থাকুন। আমি কাজে মনোযোগ দিলে সাফল্য পাবেন। আপনার কাজ প্রশংসিত হবে। অর্থের বিষয়ে উন্নতি হবে। ঋণ পরিশোধ করবেন। নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক হোন।

বৃশ্চিক- ​​এই সপ্তাহে আপনি অস্থির এবং বিদ্রোহী বোধ করতে পারেন। বিধিনিষেধ থেকে মুক্ত হতে চাইবেন। প্রিয়জনদের সঙ্গে কৌশলী এবং কূটনৈতিক হোন। তাঁদের প্রত্যাশার সঙ্গে আপনার সংঘর্ষ বাধতে পারে। আপনি সহানুভূতিশীল হোন। জীবনকে উপভোগ করুন আপনি। 

ধনু- ​​এই সপ্তাহে আরাম করুন। ভাল সময় উপভোগ করবেন। আপনার আর্থিকবৃদ্ধির যোগ। আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তবে তা সফলভাবে পার করতে পারবেন। আপনার সময় ভালো যাবে।

মকর- অগ্রাধিকার দিন কাজের। আয়ের আরেকটি উৎস দেখতে পারেন। ব্যবসায় লাভের আশা করতে পারেন। সম্পর্কের মধ্যে উত্থান-পতন হতে পারে। তবে আপনি ঠান্ডা মাথায় গোটা বিষয়টি সামলান। বিশ্রাম নিতে ভুলবেন না। মনকে শান্ত রাখুন। 

কুম্ভ- ​​এই সপ্তাহে আপনি এগিয়ে যাবেন। চাপা রাগ, বিরক্তি হতে পারে। আপনি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এতে আপনি উন্নতিই ররবেন। সম্পর্কের ক্ষেত্রে মতপ্রকাশ করুন সাবধানে। নিজের কথার উপরে লাগাম রাখুন। খরচ করুন দেখেশুনে। অতিরিক্ত ব্যয়ের যোগ রয়েছে।

মীন- ​​এই সপ্তাহে সাফল্যের হাতছানি রয়েছে। নতুন শেখার এবং সুযোগের জন্য উন্মুক্ত থাকুন। চ্যালেঞ্জে নিন। ঝুঁকি এড়িয়ে চলুন।  টিমওয়ার্কে আপনি সফল হবেন। আয় ভাল হবে।  প্রেমের সম্পর্ক শক্তিশালী হবে। আপনার পথে আসবে ভালো খবর। আপনি গোটা সপ্তাহ উপভোগ করবেন।

Read more!
Advertisement
Advertisement