
কাউকে টাকা ধার দেবেন না। কারও কাছ থেকে ধার নেবেন না। গুরুজনরা প্রায়শই এমন পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কখনও কখনও এমন পরিস্থিতি আসে যখন টাকা ধার দিতে বাধ্য হতে হয়। কিন্তু ঋণ দিতে গিয়ে ক্ষতিও হতে পারে। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ রয়েছে যাদের ঋণ দেওয়ার আগে নানা দিক বিবেচনা করা দরকার। সম্ভব হলে কাউকে টাকা ধার দেবেন না। একান্তই দরকার হলে কাগজে লেখাপড়া করেই ধার দিন। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকাদের ধার দেওয়ার সময় সাবধান থাকা উচিৎ।
মিথুন রাশি- এই রাশির জাতক-জাতিকারা আবেগপ্রবণ হন। তাঁদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব বেশি থাকে। দ্বিধার কারণে তাঁদের ঋণের টাকা ফেরত নিতে পারেন না। তাঁরা ধারের টাকা ফেরত নিতে পারেন না। বরং ধার দেওয়া ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি হবে এই চিন্তা করেন। তাঁরা টাকা ফেরত পেতে সক্ষম হন না। এর পাশাপাশি ঋণের ক্ষেত্রেও তাঁদের ভাগ্য বিরূপ। টাকা ফেরত চাইতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হন।
কর্কট রাশি- এই রাশির জাতক-জাতিকারা খুব আবেগপ্রবণ এবং উদার প্রকৃতির হন। কাউকে ধার দিতে অস্বীকার করতে পারে না। ধার দেওয়ার পর তা ফেরত না পেলে নিজেরা চিন্তা করেন। তাঁরা কাউকে দেওয়া টাকা ফেরত পাওয়ার চেষ্টা করেন না। দ্বিধায় থাকেন। তাঁরা মনে ওই ব্যক্তি কোনও সমস্যায় পড়বেন না তো! কখনও কখনও সেই ব্যক্তি টাকা ফেরত দিতে না চাইলে কর্কট রাশির জাতক-জাতিকারা হতাশ হয়ে পড়েন। আবার কেউ টাকা চাইলে তাঁরা না-ও বলতে পারেন না। তাই কাউকে ধার দিতে হলে কাগজপত্র তৈরি করে দিন।
তুলা রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জীবনে ভারসাম্য থাকে। সম্পর্কের ক্ষেত্রে তাঁরা খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁরা কাউকে টাকা দিলে ফেরত চাইতে পারেন না। ফলে টাকা অনেক সময় আটকে যায়। ফলে আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে লেনদেন করা উচিৎ নয় তুলা রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশি- এই রাশির জাতক-জাতিকারা টাকা ধার দিলে ফেরত পান না। তাঁদের টাকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। কেউ বারবার বললেও টাকা ফেরত না দিলে তর্ক-বিতর্কও হয়। ফলে ওই ব্যক্তির সঙ্গে বিরোধও হতে পারে। এর জের পড়ে সম্পর্কে। এই রাশির জাতক-জাতিকারা বৃহস্পতিবার কাউকে টাকা ধার দেবেন না। এই দিনে টাকা ধার দিলে ফেরত পেতে আরও ঝামেলা একশেষ হয়!
কুম্ভ রাশি- এই রাশির জাতক-জাতিকারা একটু গম্ভীর প্রকৃতির হয়। তাঁরা ধার এড়িয়ে চলেন। কাউকে ধার দিলে টাকা চাইতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কেউ নিজে টাকা ফেরত দিলে ভাল,নইলে নিজে থেকে চান না। তাই ঋণ দেওয়ার আগে কাগজে লিখিয়ে নিন।
মীন রাশি- এই রাশির জাতক-জাতিকারাও ধার দেওয়া থেকে বিরত থাকুন। টাকা ফেরত চাইতে তাঁরা দ্বিধা বোধ করেন। টাকা ফেরত না পেলে চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাই কাউকে ধার দিতে চাইলে ভেবেচিন্তে দিন।