এবার হোলির সঙ্গে একই দিনে চন্দ্রগ্রহণ। শুরু হবে সকাল ১০:৩০ মিনিটে এবং শেষ হবে ৩:০২ নাগাদ। জ্যোতিষশাস্ত্রে, গ্রহণকে একটি জ্যোতির্বিদ্যার ঘটনা হিসাবে দেখা হয়। যখন পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময়ে চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ ঘটে। চন্দ্রগ্রহণ সমস্ত রাশির উপরেই প্রভাব ফেলবে। বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ মিথুন, মকর, সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মেষ, কর্কট, কন্যা ও কুম্ভ রাশির জাতকদের জন্য এই চন্দ্রকে অশুভ মনে করা হচ্ছে।