Advertisement

Surya Grahan 2022 in India Time & Date: সব জায়গায় সূর্যগ্রহণ দেখা যাবে না? এইভাবে দেখুন লাইভ...

Surya Grahan 2022 (Solar Eclipse): ২০২২ এর প্রথম সূর্য গ্রহণ হতে চলেছে ৩০ এপ্রিল অর্থাৎ আজ শনিবার। কিন্তু আমাদের দেশের কোনও জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে না বলে অনেকের মন খারাপ। তবে আর মন খারাপ করার দরকার নেই। ঘরে বসেই মোবাইল থেকে লাইভ দেখতে পারবেন বছরের প্রথম সূর্যগ্রহণ।

লাইভ দেখুন সূর্যগ্রহণলাইভ দেখুন সূর্যগ্রহণ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Apr 2022,
  • अपडेटेड 9:00 PM IST
  • ভারত থেকে সূর্যগ্রহণ দেখা না গেলেও পরোয়া নেই
  • বিশ্বের যে কোনও জায়গা থেকে দেখুন লাইভ
  • ইউটিউব এনে দিয়েছে সেই সুযোগ

Surya Grahan 2022 in India Time & Date: ২০২২ এর প্রথম সূর্য গ্রহণ হতে চলেছে ৩০ এপ্রিল অর্থাৎ আজ শনিবার। জানিয়ে দেওয়া যায় যে আজ শনি অমাবস্যাও রয়েছে। সূর্যগ্রহণ থেকে ১২ দিন আগেই সূতক কাল চালু হয়ে যায়। কিন্তু ভারতে এই সূর্যগ্রহণ এবার দেখা যাচ্ছে না। ফলে এসব মানতে হচ্ছে না। সূতক কালে মনে করা হয় যে কোনও ভালো কাজ করা যায় না। তবে যেহেতু গ্রহণ দেখা ভারতের কোনও অংশ থেকে দেখা যাচ্ছে না, সুতরাং মানারও কোনও ব্যাপার নেই। এই বছরের প্রথম সূর্য গ্রহণ আংশিক হবে।

কীভাবে সূর্যগ্রহণ? (Surya Grahan 2022)

সূর্যগ্রহণ হবে যখন চন্দ্র, সূর্য এবং পৃথিবীর মধ্যে চলে আসবে। পৃথিবীর উপর ছায়া ফেলবে চাঁদ। এই অবস্থায় চাঁদ সূর্যের প্রকাশকে পুরোপুরি নয়, কিন্তু আংশিকভাবে ঢেকে দিতে পারবে। আংশিক সূর্যগ্রহণ তাকে বলে যখন চাঁদ সূর্যকে অর্ধেক ঢেকে দেয়। এতে পৃথিবীর উপর সূর্যের রশ্মির অংশ পৌঁছয়। যে যে অংশে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে সেই অংশ থেকে গ্রহণ দেখা যায়।

সূর্য গ্রহণ কখন লাগছে? (Surya Grahan April 2022 Timing In India)-

সূর্যগ্রহণের সময় ভারতীয় সময় অনুসারে সূর্যগ্রহণ ৩০ এপ্রিল মধ্যরাত্রি ১২ বেজে ১৫ মিনিটে শুরু হবে এবং ১ মে ভোর ৪ টে বেজে ৭ মিনিটে শেষ হয়ে যাবে। জানিয়ে দেওয়া যাবে ২০২২ সালে যে দুটি সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। তার মধ্যে দুটি অংশগ্রহণ নেই।

কোন কোন জায়গা থেকে দেখা যাবে এ বছরের প্রথম সূর্য গ্রহণ? (Surya Grahan 2022 Visibility) 

বছরের প্রথম সূর্য গ্রহণ দক্ষিণ আমেরিকা এবং তার দক্ষিণ পশ্চিম অংশে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আন্টার্টিকা থেকে দেখা যাবে। ভারতে এই সূর্যগ্রহণ একেবারেই দেখা যাবে না।

কোথায় কীভাবে দেখবেন লাইভ? (How To Watch Surya Grahan 2022 Live) 

এখান থেকে দেখুন লাইভ সূর্যগ্রহণ। ভারতে সূর্যগ্রহণ দেখা যাক বা না যাক, আপনারা লাইভ সূর্যগ্রহণ দেখতে চাইলে তাতে কোনও বাধাও নেই। অনলাইনে এসে আপনারা দেখতে পাবেন বছরের প্রথম সূর্যগ্রহণ। যদি এবং যাঁরা সূর্যগ্রহণ দেখতে চান, তারা ইউটিউব চ্যানেল এবং ইউটিউবে লাইভ এটি দেখতে পারবেন। সুতরাং জ্যোতির্বিজ্ঞান নিয়ে যাদের আকর্ষণ রয়েছে, মহাকাশ, সূর্য, গ্রহ, তারা নিয়ে যাদের উত্সাহ রয়েছে, তাঁরা দিব্যি সূর্যগ্রহণ দেখতে পারেন পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement