Advertisement

T20 World Cup India Vs Zimbabwe: দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারের ধাক্কা, জিম্বাবোয়ের সঙ্গে দল বদলাচ্ছে, কে আউট কে ইন?

T20 World Cup India Vs Zimbabwe: ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ ভারতের কাছে কার্যত ‘মাস্ট-উইন’। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে। চেন্নাইয়ের উইকেটে স্পিন ও স্লো বোলিং কার্যকর হতে পারে। তাই কম্বিনেশন বাছাইয়ে সূক্ষ্ম পরিকল্পনার ইঙ্গিত মিলছে।

Ind vs Zim T20I: ভারতের কাছে মরণবাঁচন লড়াইInd vs Zim T20I: ভারতের কাছে মরণবাঁচন লড়াই
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Feb 2026,
  • अपडेटेड 1:39 AM IST

T20 World Cup India Vs Zimbabwe: আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপের সুপার-৮ পর্বে বড় ধাক্কা খেয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের পরাজয়ের পর সমালোচনার ঝড় উঠেছে দল নির্বাচনে ও ব্যাটিং মানসিকতায়। ১১১ রানে গুটিয়ে যাওয়া ভারতের ব্যাটিং দেখে প্রশ্ন উঠেছে, দল কি অতিরিক্ত রক্ষণাত্মক ছিল? বিশেষ করে অফ-স্পিনের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটারদের অস্বস্তি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ব্যাটিং মানসিকতায় প্রশ্ন
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আট নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন-আপ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় আক্রমণাত্মক মনোভাব দেখা যায়নি। মিডল অর্ডারে দ্রুত উইকেট পড়ায় চাপে পড়ে যায় দল। অফ-স্পিনারদের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটারদের বারবার ভুল শট নির্বাচন ম্যাচ হাতছাড়া করে দেয়। প্রাক্তন ক্রিকেটারদের একাংশ মনে করছেন, ম্যাচ-আপ নয়। সামগ্রিক ভারসাম্যই এখন বড় চ্যালেঞ্জ।

একাদশে বদলের জোর জল্পনা
২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে দুইটি পরিবর্তন প্রায় নিশ্চিত বলেই সূত্রের খবর। অলরাউন্ডার Axar Patel-এর অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। চাপের মুহূর্তে ব্যাট হাতে অবদান এবং মিতব্যয়ী বোলিং, এই দুই গুণ দলকে স্থিতি দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে টানা চার ম্যাচে ব্যর্থ হওয়ায় Abhishek Sharma-র জায়গা অনিশ্চিত। ওপেনিংয়ে স্পিন সমস্যার সমাধানে Sanju Samson-কে আনার আলোচনা জোরালো।

আরও পড়ুন

ইশানের রান, তবু প্রশ্ন
চলতি টুর্নামেন্টে ১৭৭ রান করে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন Ishan Kishan। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ব্যর্থ হওয়ায় চাপ বেড়েছে টপ অর্ডারে। নির্বাচক মহলের একাংশ মনে করছে, কেবল ম্যাচ-আপ দেখে নয়। অলরাউন্ডার বাড়িয়ে দলে গভীরতা ও নমনীয়তা আনা জরুরি।

সামনে ‘ডু অর ডাই’
২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ ভারতের কাছে কার্যত ‘মাস্ট-উইন’। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে। চেন্নাইয়ের উইকেটে স্পিন ও স্লো বোলিং কার্যকর হতে পারে। তাই কম্বিনেশন বাছাইয়ে সূক্ষ্ম পরিকল্পনার ইঙ্গিত মিলছে। দলীয় বৈঠকে ব্যাটিং অ্যাপ্রোচ ও পাওয়ারপ্লে কৌশল নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে।

Advertisement

কী হতে পারে সম্ভাব্য একাদশ?
সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত, অ্যাক্সার প্যাটেল দলে এলে মিডল অর্ডারে স্থিতি, পাশাপাশি বাঁহাতি-ডানহাতি ভারসাম্য তৈরি হতে পারে। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন এলে স্পিনের বিরুদ্ধে বিকল্প স্ট্রোকপ্লে পাওয়া যাবে। বোলিংয়ে ভ্যারিয়েশন বাড়াতে অতিরিক্ত অলরাউন্ডার রাখার দিকেই ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় শিবিরের কাছে এখন বার্তা একটাই, ভুল শুধরে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ই ফিরিয়ে দিতে পারে সেমিফাইনালের স্বপ্ন।

 

Read more!
Advertisement
Advertisement