Advertisement

ICC T20 World Cup 2026 Final: ফাইনালে লাল ও কালো মাটির মিশ্রণে পিচ, ভারতের কিছু সুবিধা হবে?

রাত পোহালেই আহমেদাবাদে মহারণ। টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কেমন হবেও সেদিকে সকলের নজর। কারণ এই মাঠেই সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আহমেদাবাদের স্টেডিয়ামে নানা ধরণের পিচ রয়েছে। কোনটা কালো মাটির আবার কোনওটা লাল মাটির। রয়েছে হাইব্রিড পিচও। কোনটায় হবে ফাইনাল?

সূরজকুমার যাদব ও মিশেল স্যান্টনারসূরজকুমার যাদব ও মিশেল স্যান্টনার
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 11:36 AM IST
  • রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে নামবে ভারত
  • নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ নিয়ে আলোচনা

রাত পোহালেই আহমেদাবাদে মহারণ। টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) পিচ কেমন হবেও সেদিকে সকলের নজর। কারণ এই মাঠেই সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। আহমেদাবাদের স্টেডিয়ামে নানা ধরণের পিচ রয়েছে। কোনটা কালো মাটির আবার কোনওটা লাল মাটির। রয়েছে হাইব্রিড পিচও। কোনটায় হবে ফাইনাল?

কালো মাটির পিচে কাদের সুবিধা?
কালো মাটির পিচে বল গ্রিপ করে। অর্থাৎ কিছুটা স্লো উইকেট। এখানে বোলাররা সুবিধা পান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই পিচেই খেলতে গিয়ে ডুবতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে রবিবার কি এই পিচেই হবে ম্যাচ? তা নিয়ে আশঙ্কায় ক্রিকেটপ্রেমীরা। আহমেদাবাদের মাঠে রয়েছে লাল মাটির পিচও। যে ধরণের পিচে ভারত ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে। লাল মাটির পিচে বল দ্রুত ব্যাটে আসে। ফলে শট খেলতে সুবিধা হয়। বড় রান ওঠে। বোলাররা যদিও অনেক্ষেত্রেই দিশেহারা হয়ে যান।

কোন ধরণের পিচে হবে ফাইনাল?
ইএসপিএন ক্রিকইনফো সূত্রের খবর রবিবারের ম্যাচে এই দুই ধরণের পিচের কোনওটাতেই হবে না। বরং ম্যাচ হবে হাইব্রিড পিচে। যেখানে কালো ও লাল মাটির মিশ্রন থাকবে। যাতে ব্যাটার এবং বোলার উভয়ই সমান সুবিধা পান। বল ব্যাটে যেমন আসবে তেমনই কিছু বল গ্রিপ করবে একটু ধীরে আসবে। অর্থাৎ শুরুর দিকে ফাস্ট বোলারদের কিছুটা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্পিনাররা এই পিচে কেমন বল করেন সেটা বড় ফ্যাক্টর হতে পারে। পরের দিকে বল গ্রিপ করলে স্পিন হতে পারে। সেদিক থেকে যে দলের স্পিনাররা ঠিক জায়গায় বল করতে পারবেন তাদের কিছুটা হলেও সুবিধা থাকবে বলে মনে করা হচ্ছে। 

দলে কি বদল আসবে?
ফলে ভারতীয় দলে কোনও বদল আসে কিনা সেটা দেখার। দলে নিয়মিত খেললেও বরুণ চক্রবর্তী একেবারেই প্রভাব বিস্তার করতে পারেননি। প্রচুর রান খেয়েছেন। এখন ফাইনালে কুলদীপ যাদব ফেরত আসেন কিনা সেটা দেখার। তবে হঠাৎ উইনিং কম্বিনেশনে কোচ গৌতম গম্ভীর বদল চাইবেন কিনা সেদিকেও নজর থাকবে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement