
T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে? আদৌ বয়কটের রাস্তা থেকে সরে আসবে পাকিস্তান? বাবর আজমদের ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি এ ব্যাপারে মুখ খুলেছেন। তিনি মনে করেন, একমাত্র বাংলাদেশকে ফের আইসিসি বিশ্বকাপে আমন্ত্রণ করলে ভারত-পাক ম্যাচ হতে পারে। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলতে ডাকা হয়েছে। তা হলে এটা সম্ভব নয়।
সরকারি বিবৃতির মাধ্যমে পাকিস্তানের এই অবস্থানকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তার কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের জন্য আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান করার পর, টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বাদ পড়ার সঙ্গে সঙ্গে এই পদক্ষেপ নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কেন এই বয়কট?
নাজম শেঠি মনে করেন, 'বিষয়টি হলো বিসিসিআইয়ের মনোভাব।' শেঠি আরও বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অন্যান্য বোর্ডকে ধমক দেওয়ার অভিযোগ উঠেছে বারবার। 'প্রতিটি পর্যায়ে, তারা অন্যান্য বোর্ডকে ধমক দিয়েছে। আগে, পাকিস্তান বিচ্ছিন্ন ছিল সবাই ভারতের পক্ষে ছিল। এখন পরিস্থিতি বদলে যাচ্ছে।'
এই দুই দলের জন্যই টুর্নামেন্ট নিয়ে চাপের মধ্যে পড়েছে আইসিসি। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচটি, যা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। তা এখন অনিশ্চিত। আইসিসি ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিয়েছে যে হাই-প্রোফাইল ম্যাচটি বয়কট করলে শাস্তিমূলক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।
নাজাম শেঠি বিশ্বাস করেন যে পরিস্থিতি এখনও উদ্ধারযোগ্য। 'আমার দিক থেকে বলতে পারি, যদি বাংলাদেশকে শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানানো যায়, তবে এখনও সেটা হতে পারে। খুব বেশি দেরি হয়নি। শ্রীলঙ্কায় অনেক ম্যাচ খেলা হচ্ছে।' ইন্ডিয়া টুডে-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তাঁর দাবি, 'এটা বাস্তব সমঝোতা।'
শেঠির মতে, যদি বাংলাদেশ এই ধরণের বিকল্প প্রস্তাবের পরেও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়, তাহলে অন্যান্য অমীমাংসিত বিষয়গুলি সমাধান করতে হবে। 'আমি আশা করছি সদিচ্ছার জয় হবে। সবাই ভারত বনাম পাকিস্তান দেখতে চায়।' পিসিবি নেতৃত্ব সম্ভাব্য সকল ফলাফল পরীক্ষা করে দেখেছেন। 'তারা দেশ-বিদেশের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন। তারা এই সিদ্ধান্ত নিয়ে সমস্যা নেই এমনটাই জানিয়েছেন আইনজীবীরা।'
তবে শেঠি স্বীকার করেছেন যে যদি কোনও সমাধান না হয়, তাহলে এই বিরোধ আইনি লড়াইয়ের দিকে যেতে পারে। শেঠি বলেন, 'সবচেয়ে খারাপ পরিস্থিতি হলে তা আদালতে যেতে পারে।