Advertisement

ICC T20 World Cup 2026: ক্যাচ ফেলায় পাকিস্তানের চেয়েও 'খারাপ দল' ভারত, লজ্জার পরিসংখ্যান

গতবারের মতো এবারের টি২০ বিশ্বকাপেও (ICC T20 World Cup 2026) দারুণ ছন্দে ভারতীয় দল (Team India)। পরপর চার ম্যাচ জিতে সুপার এইটের রাস্তা পাকা করে ফেলেছে তারা। তবে ভারতীয় দলকে নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। চিন্তার প্রথম কারণ যদি হয় অভিষেক শর্মার ফর্ম, তবে দ্বিতীয় কারণ, ক্যাচ ফসকে যাওয়া। গ্রাউন্ড ফিল্ডিং খুব ভাল হলেও, ক্যাচ ধরার ক্ষেত্রে সমস্যা রয়েই যাচ্ছে টিম ইন্ডিয়ার।

অভিষেক শর্মা (ফাইল চিত্র)অভিষেক শর্মা (ফাইল চিত্র)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 12:48 PM IST

গতবারের মতো এবারের টি২০ বিশ্বকাপেও (ICC T20 World Cup 2026) দারুণ ছন্দে ভারতীয় দল (Team India)। পরপর চার ম্যাচ জিতে সুপার এইটের রাস্তা পাকা করে ফেলেছে তারা। তবে ভারতীয় দলকে নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। চিন্তার প্রথম কারণ যদি হয় অভিষেক শর্মার ফর্ম, তবে দ্বিতীয় কারণ, ক্যাচ ফসকে যাওয়া। গ্রাউন্ড ফিল্ডিং খুব ভাল হলেও, ক্যাচ ধরার ক্ষেত্রে সমস্যা রয়েই যাচ্ছে টিম ইন্ডিয়ার।

পাকিস্তানের থেকেও পিছিয়ে

পরিসংখ্যান দেখলে দেখা যাবে, টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ফেলার রেকর্ড আয়ারল্যান্ডের। আর দুই নম্বরে রয়েছে ভারত। অর্থাৎ পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা গৌতম গম্ভীরের দলের। এখনও অবধি মাত্র ৪ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ৯টি ক্যাচ ফেলেছেন ভারতের ক্রিকেটাররা। সেখানে বাংলাদেশের জায়গায় হঠাৎ বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া আয়ারল্যান্ড ফেলেছে ১০টি ক্যাচ। 

অর্থাৎ ভারত প্রতি ম্যাচে গড়ে ২-এর বেশি করে ক্যাচ ছেড়েছে। টি২০ ক্রিকেটে একটা ক্যাচই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সেখানে ভারত যদি ম্যাচের মধ্যে ৩টি ক্যাচ ফেলে দেয় তবে সেই ম্যাচ জেতার কোনও আশাই থাকে না। ভারতের প্রাক্তন ক্রিকেটার বরুণ অ্যারন বলেন, 'অনেক বড় সমস্যা। গত ১৮ কিংবা ১২ মাসে ক্যাচ নেওয়ায় ভারত সবচেয়ে বাজে দল। তাদের ক্যাচ নেওয়ার শতাংশ ৭০ এর নিচে নেমেছে। প্রতি ম্যাচেই অন্তত দুই-তিনটি ক্যাচ ছাড়ে।' 

নেদারল্যান্ডের বিরুদ্ধেও ক্যাচ মিস হয়েছে ভারতের

গ্রুপ পর্বে ভারত সর্বশেষ ম্যাচ খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৭ রানে জেতা সেই ম্যাচেও ভারতের ক্যাচিং–দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। সেই ম্যাচেও হাতছাড়া হয়েছে একাধিক সুযোগ। এর মধ্যে একটি ক্যাচ ধরতে গিয়ে সুর্যকুমার যাদব ও রিঙ্কু সিংয়ের মধ্যে ধাক্কাও লাগে; যদিও কেউই ধরতে পারেননি কেউ।

কীভাবে সুপার এইটে পৌছাল ভারত?

গ্রুপ পর্বের ম্যাচে প্রথমেই আমেরিকাকে ২৯ রানে হারিয়ে দিয়েছে। ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানে জয় পেয়েছে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয় পায় ভারতীয় দল। আর আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত।  

Advertisement
তারিখ বিপক্ষ দল স্টেডিয়াম
২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে চেন্নাই
১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ কলকাতা

Read more!
Advertisement
Advertisement