Advertisement

ICC T20 World Cup 2026: T20 বিশ্বকাপ Free-তে কীভাবে দেখবেন? ভারতের ম্যাচগুলি কবে? বিস্তারিত

শনিবার থেকে শুরু হচ্ছে T20 বিশ্বকাপ (ICC T20 World Cup 2026)। আয়োজনের দায়িত্বে ভারত (India) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। প্রথম দিনই ম্যাচ খেলতে নামবে পাকিস্তান (Pakistan), ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও ভারতের মতো তিন শক্তিশালী দেশ। চার গ্ৰুপে মোট ১৬ দলের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ কলম্বোতে। এরপরেই ম্যাচ রয়েছে কলকাতায়। আর ভারতের ম্যাচ মুম্বইতে। কোথায় কীভাবে ম্যাচ দেখবেন? জেনে নিন

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 12:56 PM IST

শনিবার থেকে শুরু হচ্ছে T20 বিশ্বকাপ (ICC T20 World Cup 2026)। আয়োজনের দায়িত্বে ভারত (India) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। প্রথম দিনই ম্যাচ খেলতে নামবে পাকিস্তান (Pakistan), ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও ভারতের মতো তিন শক্তিশালী দেশ। চার গ্ৰুপে মোট ১৬ দলের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ কলম্বোতে। এরপরেই ম্যাচ রয়েছে কলকাতায়। আর ভারতের ম্যাচ মুম্বইতে। কোথায় কীভাবে ম্যাচ দেখবেন? জেনে নিন

কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপ?
টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও হটস্টারে। ওয়েবসাইটেও এই ম্যাচ দেখা যাবে। তবে সেক্ষেত্রে সাবসক্রিপশন নিতে হবে। ডিডি স্পোর্টসে ভারতের ম্যাচ ও পরে সেমিফাইনাল ও ফাইনাল দেখা যাবে এই চ্যানেলে।

শনিবার কাদের ম্যাচ?
সকাল ১১টা পাকিস্তান বনাম নেদারল্যান্ড, কলম্বো 
দুপুর সাড়ে তিনটে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, কলকাতা
রাত সাতটা ভারত বনাম আমেরিকা, মুম্বই 

বিশ্বকাপে বয়কট বিতর্ক
বিশ্বকাপ বয়কট নিয়ে নাটক কম হয়নি। ভারতে খেলতে আসার ক্ষেত্রে নিরাপত্তাজনিত আপত্তির কথা তুলে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। তারা শেষ মুহূর্তে দাবি তোলে সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হোক। সেই দাবি আইসিসি না মানায় বয়কট করে বাংলাদেশ। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ডাক দিয়েছে। ফলে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ঘিরে আশঙ্কা দেখা গিয়েছে। ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানের কাছে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার আর্জি জানিয়েছে। পাকিস্তানের দাবি ছিল, বাংলাদেশের যুক্তি একেবারেই ঠিক। ভারতে তাদের নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে হত। আর সেই দাবি আইসিসি না মানায় সবচেয়ে বড় ম্যাচই বয়কটের পথে পাকিস্তান। অনেকেই যদিও মনে করছেন শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাক সরকার। 
 

ভারতের ম্যাচ
৭ ফেব্রুয়ারি ভারত বনাম আমেরিকা, মুম্বই 
১২ ফেব্রুয়ারি ভারত বনাম নামিবিয়া, দিল্লি
১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান, কলম্বো
১৮ ফেব্রুয়ারি ভারত বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ

Advertisement


গতবারের চ্যাম্পিয়ন ভারত ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে। বিশ্বকাপের পর থেকে দারুণ ছন্দের রয়েছে সূর্যকুমার যাদবের ভারত। একটাও সিরিজ হারেনি তারা। ব্যাটে অভিষেক শর্মা, ঈশান কিষানরা দারুণ ছন্দে। ভাল পারফর্ম করছেন আর্শদীপ, বরুণ চক্রবর্তীরাও। ফলে বেশ ভাল জায়গায় টিম ইন্ডিয়া।

Read more!
Advertisement
Advertisement