Advertisement

T20 World Cup 2026 Final IND Vs New Zealand: ফরমায়েশি পিচেই কি ট্রফি জয়ের ছক? আমেদাবাদ থেকে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

T20 World Cup 2026 Final IND Vs New Zealand: ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, কিউয়ি পেসারদের বিষদাঁত ভাঙতে এবং ভারতীয় ব্যাটারদের বাড়তি সুবিধা দিতে বিশেষ ‘ম্যাপ’ মেনেই তৈরি হচ্ছে ফাইনালের পিচ।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ করতে আমেদাবাদ তৈরিভারত-নিউজিল্যান্ড ম্যাচ করতে আমেদাবাদ তৈরি
Aajtak Bangla
  • 07 Mar 2026,
  • अपडेटेड 6:35 PM IST

T20 World Cup 2026 Final IND Vs New Zealand: লক্ষ্য বিশ্বজয়। আর সেই লক্ষ্যপূরণে কোনও ফাঁক রাখতে চাইছে না বিসিসিআই। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। তবে ম্যাচের বল গড়ানোর আগেই উত্তাপ বাড়িয়েছে মোতেরার বাইশ গজ।

ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, কিউয়ি পেসারদের বিষদাঁত ভাঙতে এবং ভারতীয় ব্যাটারদের বাড়তি সুবিধা দিতে বিশেষ ‘ম্যাপ’ মেনেই তৈরি হচ্ছে ফাইনালের পিচ। কালো মাটির বদলে লাল মাটির প্রাধান্য থাকা ‘হাইব্রিড’ পিচেই কি সাজানো হচ্ছে সূর্যকুমারদের জয়ের মঞ্চ? এখন এই প্রশ্নেই তোলপাড় ক্রিকেট দুনিয়া।

সূত্রের খবর, আমদাবাদের পিচে এবার লাল মাটির আধিক্য থাকছে। ক্রিকেটীয় পরিভাষায় এই ধরনের উইকেটে বল ব্যাটে আসে বেশ স্বাচ্ছন্দ্যে। ভারতের আক্রমণাত্মক ব্যাটিং লাইন-আপের কাছে যা হতে পারে তুরুপের তাস। ট্রেন্ট বোল্ট বা লকি ফার্গুসনদের গতির মোকাবিলা করতে এই ধরনের পিচ ব্যাটারদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

যদিও আইসিসি-র নিয়ম অনুযায়ী পিচ তৈরির রাশ থাকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার হাতেই, তবু ঘরের মাঠে ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। গত ওডিআই বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই হৃদয় ভেঙেছিল কোটি কোটি ভারতীয়র। এবার তাই পিচ নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ আয়োজকরা। রবিবার গ্যালারির লক্ষাধিক সমর্থকের গর্জন আর কিউরেটরদের এই ‘বিশেষ’ উপহারে ভর করে নীল বাহিনী ট্রফি ঘরে তুলতে পারে কি না, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

 

Read more!
Advertisement
Advertisement