Advertisement

T20 World Cup India Vs Pak: টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের ভিউয়ারশিপ ভেঙে ফেলল অতীতের সব রেকর্ড

T20 World Cup India Vs Pak: মাঠে লড়াই একপেশে হলেও ভারত-পাকিস্তান দ্বৈরথ যে ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ, তা আরও একবার প্রমাণিত। ফলাফল যাই হোক, এই দুই দেশের ম্যাচ মানেই বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের চোখ টিভি ও মোবাইল স্ক্রিনে।

india vs Pak:  ভারত-পাক ম্যাচের ভিউয়ারশিপ রেকর্ডindia vs Pak: ভারত-পাক ম্যাচের ভিউয়ারশিপ রেকর্ড
Aajtak Bangla
  • কলম্বো,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 10:35 PM IST

T20 World Cup India Vs Pak: টি২০ বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ৬১ রানে পাকিস্তানকে পরাজিত করল ভারত। কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচ একপেশে হলেও দর্শকসংখ্যার নিরিখে গড়ল একাধিক নজির। ডিজিটাল প্ল্যাটফর্ম JioHotstar-এ এই ম্যাচ দেখেছেন ১৬৩ মিলিয়ন দর্শক, যা আইসিসি টি২০ টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ডিজিটাল রিচ।

ডিজিটাল দুনিয়ায় রেকর্ড বৃষ্টি
এই ম্যাচে মোট ২০ বিলিয়ন মিনিট দেখা হয়েছে, যা ২০২৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় ৪২ শতাংশ বেশি। ডিজিটাল রিচ বেড়েছে ৫৬ শতাংশ। মোবাইল ভিউয়ারশিপের নিরিখে এটি লিগ পর্বের সবচেয়ে বেশি দেখা ম্যাচ। পাশাপাশি কানেক্টেড টিভিতে দর্শকসংখ্যা বেড়েছে ২.৪ গুণ।

টিভি রেটিংয়েও উত্থান
লিনিয়ার টিভি রেটিং ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২১ সালের পর যে কোনও ভারত-পাকিস্তান টি২০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ। গ্রুপ পর্ব শেষ হতেই গোটা টুর্নামেন্টের ডিজিটাল রিচ ২০২৪ সংস্করণের মোট রিচকেও ছাপিয়ে যায়।

আরও পড়ুন

ম্যাচের প্রেক্ষাপট ও বিতর্ক
টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপট বজায় থাকল। এখন পর্যন্ত বিশ্বকাপে মুখোমুখি সংঘর্ষে ভারতের রেকর্ড ৮-১। ম্যাচের আগে অবশ্য বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে কলম্বোতে খেলতে আপত্তি জানায় পাকিস্তান। পরে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ( Mohsin Naqvi), বিসিবি প্রতিনিধি (Aminul Islam Bulbul) এবং আইসিসি ডেপুটি চেয়ারম্যান (Imran Khwaja)-র আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়।

চিরন্তন প্রতিদ্বন্দ্বিতার জাদু
মাঠে লড়াই একপেশে হলেও ভারত-পাকিস্তান দ্বৈরথ যে ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ, তা আরও একবার প্রমাণিত। ফলাফল যাই হোক, এই দুই দেশের ম্যাচ মানেই বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের চোখ টিভি ও মোবাইল স্ক্রিনে।

 

Read more!
Advertisement
Advertisement