Advertisement

IPL ২০২৬ এর দিনক্ষণ ঘোষণা, কবে-কোথায় ম্যাচ; দেখুন পূর্ণাঙ্গ সূচি

প্রতীক্ষার অবসান। ঘোষণা হল ২০২৬ সালের আইপিএলের দিনক্ষণ। টুর্নামেন্ট শুরু হবে ২৮ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ। খেলা বেঙ্গালুরুতে। জানাল বিসিসিআই।

IPL 2026 IPL 2026
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Mar 2026,
  • अपडेटेड 7:43 PM IST
  • প্রতীক্ষার অবসান
  • ঘোষণা হল ২০২৬ সালের আইপিএলের দিনক্ষণ

প্রতীক্ষার অবসান। ঘোষণা হল ২০২৬ সালের আইপিএলের দিনক্ষণ।  টুর্নামেন্ট শুরু হবে ২৮ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ। খেলা বেঙ্গালুরুতে। জানাল বিসিসিআই।

তবে এখন কেবলমাত্র প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই ম্য়াচগুলি অনুষ্ঠিত হবে। তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে BCCI-এর তরফে। 

চিন্নস্বামী স্টেডিয়ামে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৫টি হোম ম্যাচ। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান, প্রথম ম্যাচ, প্লে-অফ ও ফাইনাল—সব মিলিয়ে এবারের টুর্নামেন্টের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই ভেন্যু।

প্রথম ২০ ম্যাচের সূচি- 

  • ২৮ মার্চ ২০২৬ (শনিবার)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs সানরাইজার্স হায়দরাবাদ — Bengaluru (সন্ধ্যা)

  • ২৯ মার্চ ২০২৬ (রবিবার)

মুম্বই ইন্ডিয়ান্স vs কলকাতা নাইট রাইডার্স — Mumbai (সন্ধ্যা)

  • ৩০ মার্চ ২০২৬ (সোমবার)

রাজস্থান রয়্যালস vs চেন্নাই সুপার কিংস — Guwahati (সন্ধ্যা)

  • ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার)

পঞ্জাব কিংস vs গুজরাত টাইটান্স — Mullanpur (সন্ধ্যা)

  • ১ এপ্রিল ২০২৬ (বুধবার)

লখনউ সুপার জায়ান্টস vs দিল্লি ক্যাপিটালস — Lucknow (সন্ধ্যা)

  • ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)

কলকাতা নাইট রাইডার্স vs সানরাইজার্স হায়দরাবাদ — Kolkata (সন্ধ্যা)

  • ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার)

চেন্নাই সুপার কিংস vs পাঞ্জাব কিংস — Chennai (সন্ধ্যা)

  • ৪ এপ্রিল ২০২৬ (শনিবার)

দিল্লি ক্যাপিটালস vs মুম্বই ইন্ডিয়ান্স — Delhi (দুপুর)
গুজরাট টাইটান্স vs রাজস্থান রয়্যালস — Ahmedabad (সন্ধ্যা)

  • ৫ এপ্রিল ২০২৬ (রবিবার)

সানরাইজার্স হায়দরাবাদ vs লখনউ সুপার জায়ান্টস — Hyderabad (দুপুর)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs চেন্নাই সুপার কিংস — Bengaluru (সন্ধ্যা)

  • ৬ এপ্রিল ২০২৬ (সোমবার)

কলকাতা নাইট রাইডার্স vs পাঞ্জাব কিংস — Kolkata (সন্ধ্যা)

  • ৭ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)

রাজস্থান রয়্যালস vs মুম্বই ইন্ডিয়ান্স — Guwahati (সন্ধ্যা)

  • ৮ এপ্রিল ২০২৬ (বুধবার)

দিল্লি ক্যাপিটালস vs গুজরাট টাইটান্স — Delhi (সন্ধ্যা)

  • ৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)

কলকাতা নাইট রাইডার্স vs লখনউ সুপার জায়ান্টস — Kolkata (সন্ধ্যা)

  • ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার)

রাজস্থান রয়্যালস vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — Guwahati (সন্ধ্যা)

  • ১১ এপ্রিল ২০২৬ (শনিবার)

পাঞ্জাব কিংস vs সানরাইজার্স হায়দরাবাদ — Mullanpur (দুপুর)
চেন্নাই সুপার কিংস vs দিল্লি ক্যাপিটালস — Chennai (সন্ধ্যা)

  • ১২ এপ্রিল ২০২৬ (রবিবার)

লখনউ সুপার জায়ান্টস vs গুজরাট টাইটান্স — Lucknow (দুপুর)
মুম্বই ইন্ডিয়ান্স vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — Mumbai (সন্ধ্যা)

Advertisement

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাস্টিস কুনহা রিপোর্ট জমা পড়ার পর। নতুন করে ৩৫,০০০ দর্শকের সীমা ও কড়া নিরাপত্তা বিধি চালু করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে বেঙ্গালুরু আইপিএল খেতাব জয়ের উদযাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারপরই এই স্টেডিয়াম নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছি। 

এছাড়া বেঙ্গালুরু দল তাদের দুটি হোম ম্যাচ দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে Shaheed Veer Narayan Singh স্টেডিয়ামে খেলবে। 

আইপিএলের সূচি

কলকাতার প্রথম ম্যাচ ২৯ মার্চ রবিবার। মুম্বইয়ের বিরুদ্ধে তাদের মাঠের এই ম্যাচ খেলবে শাহরুখ খানের দল। 

 

Read more!
Advertisement
Advertisement