Advertisement

SRH vs RCB: আজ শুরু IPL, SRH দলে নেই কামিন্স, বিরাটদের সামলাতে তৈরি ঈশান?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL-এর ১৯ তম সিজন শুরু হচ্ছে আজ। এই সিজনের উদ্বোধনী ম্যাচটি গতবারের চ্যাম্পিয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে হতে চলেছে। এই ম্যাচটি সন্ধে ৭টা ৩০ মিনিটে শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর এই ছোট মাঠে যে আজ ছক্কা, চারের বন্যা বইবে, সেই কথা তো বলাই বাহুল্য!

আজ এসআরএইচ বনাম আরসিবিআজ এসআরএইচ বনাম আরসিবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 11:13 AM IST
  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL-এর ১৯ তম সিজন শুরু হচ্ছে আজ
  • এই সিজনের উদ্বোধনী ম্যাচটি গতবারের চ্যাম্পিয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে হতে চলেছে
  • এই ম্যাচটি সন্ধে ৭টা ৩০ মিনিটে শুরু হবে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL-এর ১৯ তম সিজন শুরু হচ্ছে আজ। এই সিজনের উদ্বোধনী ম্যাচটি গতবারের চ্যাম্পিয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে হতে চলেছে। এই ম্যাচটি সন্ধে ৭টা ৩০ মিনিটে শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর এই ছোট মাঠে যে আজ ছক্কা, চারের বন্যা বইবে, সেই কথা তো বলাই বাহুল্য!

আজকের ম্যাচে সকলেরই চোখ থাকবে ভারতের লেজেন্ডারি ব্যাটার এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দিকে। অনেক দিনে বাদে মাঠে ফিরছেন বাইশ গজের কিং। তাই তাঁর ফ্যানেরা আজ অবশ্যই চোখ রাখবেন টিভির পর্দায়। 

ও দিকে আবার তরুণ মুখ ঈশান কিষান আজ সানরাইজার্সের অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামবেন। তাই এই উইকেট কিপার ব্যাটারের দিকেও আলাদা করে নজর থাকবে সকলের। 

আসলে সানরাইজার্সের অধিনায়কের দায়িত্ব সামালানোর কথা ছিল প্যাট কামিন্সের। তবে তিনি চোট পেয়েছেন। তাই তাঁর জায়গায় ঈশান কিষান অধিনায়কত্ব করবেন। 

বিধ্বংসী ওপেনার
সানরাইজার্সের ওপেনিং জুটি সেরার সেরা। দুই বিধ্বংসী ব্যাটার, অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড মিলে শুরু করবেন। তারপর নামবেন ঈশান। আর এই তিনজনই একবার মার শুরু করলে আর থামেন না। চালাতেই থাকেন ব্যাট। তাই আজ সানরাইর্জাসের ইনিংসে ছক্কা, চারের বন্যা দেখার আশঙ্কা করছেন ক্রিকেট প্রেমীরা।

বদলা নিতে চাইবে আরসিবি
২০২৪ সিজনে একাধিক রেকর্ড করেছে হায়দরাবাদ। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৪ বলে ১০০ রান করে দলটি। এছাড়া গতবার আরসিবি-এর সঙ্গে যখন দেখা যায়, তখন ২৩১ রান করে সানরাইজার্স। সেই ম্যাচে ৪৮ বলে ৯৪ রান করেন ঈশান। আর সেই ম্যাচটি ৪২ রানে হেরে যায় আরসিবি। তাই এবার আরসিবি চাইবে বদলা নিতে। 

পরিসংখ্যান কী বলছে? 
এই দুই দল ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে আরসিবি জিতেছে মাত্র ১১ বার। আর হায়দরাবাদ জিতে নিয়েছে ১৪টি ম্যাচ। শুধু একটি ম্যাচ ড্র হয়েছে। 

Advertisement

কে কে থাকতে পারেন আজকের আরসিবি-এর সম্ভাব্য ১২-তে? 
ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাদিক্কাল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (ইউকেটকিপার), টিম ডেভিড, ক্রুনাল পাণ্ডেয়া, রোমারিও শেপহার্ড, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মা, জ্যাকব ডাফি, রাসিক সালাম ডার। 

কে কে থাকতে পারেন আজকের এসআরএইচ-এর সম্ভাব্য ১২-তে?
অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান (অধিনায়ক এবং উইকেটকিপার), হেনরিচ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, লিয়াম লিভিংস্টোন, অনিকেত ভার্মা, হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট, ব্রাউডন কার্স, শিবম মাভি ও জিশান আনসারি।

 

Read more!
Advertisement
Advertisement