
আইপিএল শুরুর আগেই বড় সমস্যায় দিল্লি ক্যাপিটালস। হঠাৎই ইংল্যান্ডের তারকা ওপেনার বেন ডাকেট প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন। আইপিএল শুরুর আগেই এই সিস্ফান্তে বিস্মিত দিল্লি ক্যাপিটালস টম ম্যানেজমেন্ট। আইপিএল নিলামে প্রায় ২ কোটি টাকার বিনিময়ে ডাকেউকে দলে নিয়েছিল দিল্লি। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সরে দাঁড়ানের সিদ্ধান্তে বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজি।
নিজের সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ডাকেট
জানা গিয়েছে, নিজের এই অবস্থানের জন্য ইতিমধ্যেই দল ও সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। ডাকেট জানিয়েছেন, 'সাম্প্রতিক খারাপ ফর্মের কারণে আমি আপাতত ইংল্যান্ড জাতীয় দলে নিজের ভালো পাকা করতেই বেশি গুরুত্ব দিতে চাই। সেই কারণেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।'
কেন আইপিএল না খেলার সিদ্ধান্ত ডাকেটের?
৩১ বছর বয়সী এই বাঁ হাতি ব্যাটার মনে করছেন, কেরিয়ারের এই পর্যায়ে এসে তাঁর জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়ে ফেলার এই সিদ্ধান্ত কঠিন হতে পারে। এই প্রসঙ্গে ডাকেট বলেন, 'এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। দিল্লির সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তবে এই মুহূর্তে আমার কেরিয়ারের জন্য যা সঠিক মনে করেছি, সেটাই করেছি। ডাকেট স্পষ্টভাবে জানিয়েছেন, এই মরসুমে তিনি কাউন্টি ক্রিকেটে খেলেই নিজের ফর্ম ফিরে পেতে চান।
বড় শাস্তির মুখে পড়তে পারেন ডাকেট
যদিও মরসুম শুরুর আগে এই সিদ্ধান্তের জেরে বড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে সংশ্লিষ্ট ক্রিকেটারকে দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করা হতে পারে। ফলে, ডাকেটের বিরুদ্ধে ২০২৭-২০২৮ মরসুমে নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে দিল্লি আপিটালসের দল গঠনেও বড়সড় প্রভাব পড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএল শুরুর ঠিক আগেই নতুন ওপেনার খুঁজে পাওয়া দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।