Advertisement

IPL-এর দ্বিতীয় পর্বের সূচি প্রকাশিত, কলকাতায় কবে কবে ম্যাচ? সম্পূর্ণ তালিকা

IPL-এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ পর্ব শুরু হবে ১৩ এপ্রিল। চলবে ২৪ মে ২০২৬ পর্যন্ত।

IPL IPL
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 8:16 PM IST
  • IPL-এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড
  • টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ পর্ব শুরু হবে ১৩ এপ্রিল

IPL-এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ পর্ব শুরু হবে ১৩ এপ্রিল। চলবে ২৪ মে ২০২৬ পর্যন্ত। লিগ পর্বের বাকি ৫০টি ম্যাচ দেশের মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 

দ্বিতীয় পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রায়পুর এবং নিউ চণ্ডীগড়ে। ১৩ এপ্রিল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের মুখোমুখি লড়াই দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব।

এই পর্যায়ে মোট ৮টি ডাবল-হেডার ম্যাচ রাখা হয়েছে। বিকেলের ম্যাচ শুরু হবে দুপুর ৩:৩০-এ এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে ৭:৩০-এ। পাঞ্জাব কিংস তাদের হোম ম্যাচ খেলবে নিউ চণ্ডীগড় ও ধর্মশালায়, যেখানে ধর্মশালায় তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজস্থান রয়্যালস জয়পুরে চারটি হোম ম্যাচ আয়োজন করবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরুতে তিনটি এবং রায়পুরে দুটি ম্যাচ খেলবে। প্লে-অফ এবং ফাইনালের ভেন্যু ও তারিখ পরে ঘোষণা করা হবে পরে। জানিয়েছে বিসিসিআই। 

  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs সানরাইজার্স হায়দরাবাদ — ২৮ মার্চ ২০২৬, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭:৩০
  • মুম্বই ইন্ডিয়ান্স vs কলকাতা নাইট রাইডার্স — ২৯ মার্চ ২০২৬, মুম্বই, সন্ধ্যা ৭:৩০
  • রাজস্থান রয়্যালস vs চেন্নাই সুপার কিংস — ৩০ মার্চ ২০২৬, গুয়াহাটি, সন্ধ্যা ৭:৩০
  • পাঞ্জাব কিংস vs গুজরাট টাইটান্স — ৩১ মার্চ ২০২৬, নিউ চণ্ডীগড়, সন্ধ্যা ৭:৩০
  • লখনউ সুপার জায়ান্টস vs দিল্লি ক্যাপিটালস — ১ এপ্রিল ২০২৬, লখনউ, সন্ধ্যা ৭:৩০
  • কলকাতা নাইট রাইডার্স vs সানরাইজার্স হায়দরাবাদ — ২ এপ্রিল ২০২৬, কলকাতা, সন্ধ্যা ৭:৩০
  • চেন্নাই সুপার কিংস vs পাঞ্জাব কিংস — ৩ এপ্রিল ২০২৬, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
  • দিল্লি ক্যাপিটালস vs মুম্বই ইন্ডিয়ান্স — ৪ এপ্রিল ২০২৬, দিল্লি, বিকেল ৩:৩০
  • গুজরাট টাইটান্স vs রাজস্থান রয়্যালস — ৪ এপ্রিল ২০২৬, আহমেদাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • সানরাইজার্স হায়দরাবাদ vs লখনউ সুপার জায়ান্টস — ৫ এপ্রিল ২০২৬, হায়দরাবাদ, বিকেল ৩:৩০
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs চেন্নাই সুপার কিংস — ৫ এপ্রিল ২০২৬, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭:৩০
  • কলকাতা নাইট রাইডার্স vs পাঞ্জাব কিংস — ৬ এপ্রিল ২০২৬, কলকাতা, সন্ধ্যা ৭:৩০
  • রাজস্থান রয়্যালস vs মুম্বই ইন্ডিয়ান্স — ৭ এপ্রিল ২০২৬, গুয়াহাটি, সন্ধ্যা ৭:৩০
  • দিল্লি ক্যাপিটালস vs গুজরাট টাইটান্স — ৮ এপ্রিল ২০২৬, দিল্লি, সন্ধ্যা ৭:৩০
  • কলকাতা নাইট রাইডার্স vs লখনউ সুপার জায়ান্টস — ৯ এপ্রিল ২০২৬, কলকাতা, সন্ধ্যা ৭:৩০
  • রাজস্থান রয়্যালস vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — ১০ এপ্রিল ২০২৬, গুয়াহাটি, সন্ধ্যা ৭:৩০
  • পাঞ্জাব কিংস vs সানরাইজার্স হায়দরাবাদ — ১১ এপ্রিল ২০২৬, নিউ চণ্ডীগড়, বিকেল ৩:৩০
  • চেন্নাই সুপার কিংস vs দিল্লি ক্যাপিটালস — ১১ এপ্রিল ২০২৬, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
  • লখনউ সুপার জায়ান্টস vs গুজরাট টাইটান্স — ১২ এপ্রিল ২০২৬, লখনউ, বিকেল ৩:৩০
  • মুম্বই ইন্ডিয়ান্স vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — ১২ এপ্রিল ২০২৬, মুম্বই, সন্ধ্যা ৭:৩০
  • সানরাইজার্স হায়দরাবাদ vs রাজস্থান রয়্যালস — ১৩ এপ্রিল ২০২৬, হায়দরাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • চেন্নাই সুপার কিংস vs কলকাতা নাইট রাইডার্স — ১৪ এপ্রিল ২০২৬, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs লখনউ সুপার জায়ান্টস — ১৫ এপ্রিল ২০২৬, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭:৩০
  • মুম্বই ইন্ডিয়ান্স vs পাঞ্জাব কিংস — ১৬ এপ্রিল ২০২৬, মুম্বই, সন্ধ্যা ৭:৩০
  • গুজরাট টাইটান্স vs কলকাতা নাইট রাইডার্স — ১৭ এপ্রিল ২০২৬, আহমেদাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs দিল্লি ক্যাপিটালস — ১৮ এপ্রিল ২০২৬, বেঙ্গালুরু, বিকেল ৩:৩০
  • সানরাইজার্স হায়দরাবাদ vs চেন্নাই সুপার কিংস — ১৮ এপ্রিল ২০২৬, হায়দরাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • কলকাতা নাইট রাইডার্স vs রাজস্থান রয়্যালস — ১৯ এপ্রিল ২০২৬, কলকাতা, বিকেল ৩:৩০
  • পাঞ্জাব কিংস vs লখনউ সুপার জায়ান্টস — ১৯ এপ্রিল ২০২৬, নিউ চণ্ডীগড়, সন্ধ্যা ৭:৩০
  • গুজরাট টাইটান্স vs মুম্বই ইন্ডিয়ান্স — ২০ এপ্রিল ২০২৬, আহমেদাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • সানরাইজার্স হায়দরাবাদ vs দিল্লি ক্যাপিটালস — ২১ এপ্রিল ২০২৬, হায়দরাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • লখনউ সুপার জায়ান্টস vs রাজস্থান রয়্যালস — ২২ এপ্রিল ২০২৬, লখনউ, সন্ধ্যা ৭:৩০
  • মুম্বই ইন্ডিয়ান্স vs চেন্নাই সুপার কিংস — ২৩ এপ্রিল ২০২৬, মুম্বই, সন্ধ্যা ৭:৩০
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs গুজরাট টাইটান্স — ২৪ এপ্রিল ২০২৬, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭:৩০
  • দিল্লি ক্যাপিটালস vs পাঞ্জাব কিংস — ২৫ এপ্রিল ২০২৬, দিল্লি, বিকেল ৩:৩০
  • রাজস্থান রয়্যালস vs সানরাইজার্স হায়দরাবাদ — ২৫ এপ্রিল ২০২৬, জয়পুর, সন্ধ্যা ৭:৩০
  • গুজরাট টাইটান্স vs চেন্নাই সুপার কিংস — ২৬ এপ্রিল ২০২৬, আহমেদাবাদ, বিকেল ৩:৩০
  • লখনউ সুপার জায়ান্টস vs কলকাতা নাইট রাইডার্স — ২৬ এপ্রিল ২০২৬, লখনউ, সন্ধ্যা ৭:৩০
  • দিল্লি ক্যাপিটালস vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — ২৭ এপ্রিল ২০২৬, দিল্লি, সন্ধ্যা ৭:৩০
  • পাঞ্জাব কিংস vs রাজস্থান রয়্যালস — ২৮ এপ্রিল ২০২৬, নিউ চণ্ডীগড়, সন্ধ্যা ৭:৩০
  • মুম্বই ইন্ডিয়ান্স vs সানরাইজার্স হায়দরাবাদ — ২৯ এপ্রিল ২০২৬, মুম্বই, সন্ধ্যা ৭:৩০
  • গুজরাট টাইটান্স vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — ৩০ এপ্রিল ২০২৬, আহমেদাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • রাজস্থান রয়্যালস vs দিল্লি ক্যাপিটালস — ১ মে ২০২৬, জয়পুর, সন্ধ্যা ৭:৩০
  • চেন্নাই সুপার কিংস vs মুম্বই ইন্ডিয়ান্স — ২ মে ২০২৬, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
  • সানরাইজার্স হায়দরাবাদ vs কলকাতা নাইট রাইডার্স — ৩ মে ২০২৬, হায়দরাবাদ, বিকেল ৩:৩০
  • গুজরাট টাইটান্স vs পাঞ্জাব কিংস — ৩ মে ২০২৬, আহমেদাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • মুম্বই ইন্ডিয়ান্স vs লখনউ সুপার জায়ান্টস — ৪ মে ২০২৬, মুম্বই, সন্ধ্যা ৭:৩০
  • দিল্লি ক্যাপিটালস vs চেন্নাই সুপার কিংস — ৫ মে ২০২৬, দিল্লি, সন্ধ্যা ৭:৩০
  • সানরাইজার্স হায়দরাবাদ vs পাঞ্জাব কিংস — ৬ মে ২০২৬, হায়দরাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • লখনউ সুপার জায়ান্টস vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — ৭ মে ২০২৬, লখনউ, সন্ধ্যা ৭:৩০
  • দিল্লি ক্যাপিটালস vs কলকাতা নাইট রাইডার্স — ৮ মে ২০২৬, দিল্লি, সন্ধ্যা ৭:৩০
  • রাজস্থান রয়্যালস vs গুজরাট টাইটান্স — ৯ মে ২০২৬, জয়পুর, সন্ধ্যা ৭:৩০
  • চেন্নাই সুপার কিংস vs লখনউ সুপার জায়ান্টস — ১০ মে ২০২৬, চেন্নাই, বিকেল ৩:৩০
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs মুম্বই ইন্ডিয়ান্স — ১০ মে ২০২৬, রায়পুর, সন্ধ্যা ৭:৩০
  • পাঞ্জাব কিংস vs দিল্লি ক্যাপিটালস — ১১ মে ২০২৬, ধর্মশালা, সন্ধ্যা ৭:৩০
  • গুজরাট টাইটান্স vs সানরাইজার্স হায়দরাবাদ — ১২ মে ২০২৬, আহমেদাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs কলকাতা নাইট রাইডার্স — ১৩ মে ২০২৬, রায়পুর, সন্ধ্যা ৭:৩০
  • পাঞ্জাব কিংস vs মুম্বই ইন্ডিয়ান্স — ১৪ মে ২০২৬, ধর্মশালা, সন্ধ্যা ৭:৩০
  • লখনউ সুপার জায়ান্টস vs চেন্নাই সুপার কিংস — ১৫ মে ২০২৬, লখনউ, সন্ধ্যা ৭:৩০
  • কলকাতা নাইট রাইডার্স vs গুজরাট টাইটান্স — ১৬ মে ২০২৬, কলকাতা, সন্ধ্যা ৭:৩০
  • পাঞ্জাব কিংস vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — ১৭ মে ২০২৬, ধর্মশালা, বিকেল ৩:৩০
  • দিল্লি ক্যাপিটালস vs রাজস্থান রয়্যালস — ১৭ মে ২০২৬, দিল্লি, সন্ধ্যা ৭:৩০
  • চেন্নাই সুপার কিংস vs সানরাইজার্স হায়দরাবাদ — ১৮ মে ২০২৬, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
  • রাজস্থান রয়্যালস vs লখনউ সুপার জায়ান্টস — ১৯ মে ২০২৬, জয়পুর, সন্ধ্যা ৭:৩০
  • কলকাতা নাইট রাইডার্স vs মুম্বই ইন্ডিয়ান্স — ২০ মে ২০২৬, কলকাতা, সন্ধ্যা ৭:৩০
  • চেন্নাই সুপার কিংস vs গুজরাট টাইটান্স — ২১ মে ২০২৬, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
  • সানরাইজার্স হায়দরাবাদ vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু — ২২ মে ২০২৬, হায়দরাবাদ, সন্ধ্যা ৭:৩০
  • লখনউ সুপার জায়ান্টস vs পাঞ্জাব কিংস — ২৩ মে ২০২৬, লখনউ, সন্ধ্যা ৭:৩০
  • মুম্বই ইন্ডিয়ান্স vs রাজস্থান রয়্যালস — ২৪ মে ২০২৬, মুম্বই, বিকেল ৩:৩০
  • কলকাতা নাইট রাইডার্স vs দিল্লি ক্যাপিটালস — ২৪ মে ২০২৬, কলকাতা, সন্ধ্যা ৭:৩০

এবার দেখে নেব কলকাতায় কতগুলো ম্য়াচ হবে? 

আইপিএল-এর সূচি অনুযায়ী লিগ পর্যায়ের মোট ৭০ টির মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ৭টি ম্যাচ। সেগুলো হল, ২ এপ্রিল, ৬ এপ্রিল, ৯ এপ্রিল, ১৯ এপ্রিল, ১৬ মে, ২০ মে এবং ১৪ মে। এই দিনগুলোতে কলকাতা খেলবে যথাক্রমে- হায়দরাবাদ, পঞ্জাব, লখনউ, রাজস্থান ও মুম্বইয়ের বিরুদ্ধে। 

কোন দলের বিরুদ্ধে কেকেআর কবে খেলবে? 

  • ২৯ মার্চ ২০২৬-এ মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স।
  • ২ এপ্রিল ২০২৬-এ কলকাতায় সানরাইজার্স হায়দরাবাদ-এর বিরুদ্ধে নামবে তারা।
  • ৬ এপ্রিল ২০২৬-এ কলকাতায় পাঞ্জাব কিংস-এর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
  • ৯ এপ্রিল ২০২৬-এ কলকাতায় লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে খেলবে তারা।
  • ১৪ এপ্রিল ২০২৬-এ চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে খেলবে কলকাতা।
  • ১৭ এপ্রিল ২০২৬-এ আহমেদাবাদে গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে মাঠে নামবে তারা।
  • ১৯ এপ্রিল ২০২৬-এ কলকাতায় রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স।
  • ২৬ এপ্রিল ২০২৬-এ লখনউয়ে আবার লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে খেলবে তারা।
  • ৮ মে ২০২৬-এ দিল্লিতে দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে।
  • ১৩ মে ২০২৬-এ রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর বিরুদ্ধে খেলবে কলকাতা।
  • ১৬ মে ২০২৬-এ কলকাতায় গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে নামবে তারা।
  • ২০ মে ২০২৬-এ কলকাতায় মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স।
  • ২৪ মে ২০২৬-এ কলকাতায় দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচ।

প্রসঙ্গত, ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সেই সূচি আগেই প্রকাশ করেছিল বিসিসিআই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দারাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। 

Read more!
Advertisement
Advertisement