Advertisement

বিশ্বকাপে চোট পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার, এবার আহত বড় ব্যাটার

বিশ্বকাপে যেন চোট সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট টিম। এবার প্র্যাকটিসের সময় আহত হলেন ব্যাটার ঈশান কিষাণ। কাল বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন সূর্যরা।

চোট পেয়েছেন ঈশান চোট পেয়েছেন ঈশান
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 9:07 PM IST
  • বিশ্বকাপে যেন চোট সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট টিম
  • এবার প্র্যাকটিসের সময় আহত হলেন ব্যাটার ঈশান কিষাণ

বিশ্বকাপে যেন চোট সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট টিম। এবার প্র্যাকটিসের সময় আহত হলেন ব্যাটার ঈশান কিষাণ। কাল বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন সূর্যরা। তার আগে অজ পায়ের আঙুলে আঘাত পেয়েছেন ওই তারকা ব্যাটার। 

এদিন দিল্লিতে নেটে প্র্যাকটিস করছিলেন ঈশান। বল করছিলেন বুমরা। তাঁর ইয়র্কার এসে লাগে বাঁ হাতি ব্যাটারের। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। এক সময় তো বসেও পড়েন। প্র্যাকটিসও বন্ধ রাখতে হয় কিছুক্ষণের জন্য। ফলে নামিবিয়ার বিরুদ্ধে ঈশান আদৌ খেলতে পারবেন কি না তা এখনও পরিষ্কার নয়। 

এমনিতেই পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিষেক শর্মা। তিনি ছাড়া পেয়েছেন। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নামতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। খেলা শুরু হওয়ার আগে তাঁর শরীরের অবস্থার উপর নির্ভর করবে তাঁর উপস্থিতি। 

আমেরিকার বিরুদ্ধে ম্যাচেও সম্পূর্ণ সুস্থ না হলেও অভিষেক মাঠে নেমেছিলেন। কিন্তু, দ্বিতীয় বলে আউট হয়ে যান। ফিল্ডিং করার সময়ও তিনি মাঠে নামেননি। সুতরাং কালকের ম্যাচে তিনি না নামলে প্লেয়িং ইলেভেনে পরিবর্তন আনতে হবে গৌতম গম্ভীরকে। অভিষেক ও ঈশান না খেললে সঞ্জু স্যামসন ওপেনিং করতে পারেন। তবে তাঁর সঙ্গে  ওয়াশিংটন সুন্দরকে দেখা যেতে পারে। 

এমনিতেই ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ।  সেই কথা বিবেচনা করে নামিবিয়ার ম্যাচে কোনও ঝুঁকি নিতে চাইবে না দল। উল্লেখ্য, টিম ইন্ডিয়া বিশ্বকাপ অভিযান শুরু করেছে আমেরিকাকে হারিয়ে। ম্যাচটি জিতলে সূর্য ছাড়া কেউ রান পাননি।

Read more!
Advertisement
Advertisement