Advertisement

রঞ্জির সেমিতে এক ইনিংসেই ৮ উইকেট, আগুন বোলিংয়ে নির্বাচকদের বার্তা শামির

বাংলার গুরুত্বপূর্ণ ম্যাচে আগুন ঝরালেন মহম্মদ শামি। তাঁর চাবুক বোলিংয়ের কারণে কার্যত ম্যাচে টিকে রইল বাংলা। বড় রান করতে গিয়েও লিড পেল না জম্মু-কাশ্মীর। রঞ্জি ট্রফির সেমি-ফাইনালে বাংলা বনাম জম্মু-কাশ্মীরের ম্যাচে এক ইনিংসে একাই ৮ উইকেট শিকার করলেন বাংলার পেসার।

নির্বাচকদের বার্তা শামির (ছবি PTI)নির্বাচকদের বার্তা শামির (ছবি PTI)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 1:43 PM IST
  • বাংলার গুরুত্বপূর্ণ ম্যাচে আগুন ঝরালেন মহম্মদ শামি।
  • তাঁর চাবুক বোলিংয়ের কারণে কার্যত ম্যাচে টিকে রইল বাংলা।
  • বড় রান করতে গিয়েও লিড পেল না জম্মু-কাশ্মীর।

বাংলার গুরুত্বপূর্ণ ম্যাচে আগুন ঝরালেন মহম্মদ শামি। তাঁর চাবুক বোলিংয়ের কারণে কার্যত ম্যাচে টিকে রইল বাংলা। বড় রান করতে গিয়েও লিড পেল না জম্মু-কাশ্মীর। রঞ্জি ট্রফির সেমি-ফাইনালে বাংলা বনাম জম্মু-কাশ্মীরের ম্যাচে এক ইনিংসে একাই ৮ উইকেট শিকার করলেন বাংলার পেসার।  এই আগুন ঝরানো বোলিংয়ের মধ্যে দিয়ে তিনি বার্তা দিলেন ভারতীয় দলের নির্বাচকদেরও।

গত কয়েকমাস ধরেই এমন পারফর্ম করছেন শামি

৩৪ বছরে এসে শামির ফর্ম যেন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।  গত মাসে সার্ভিসেসের বিপক্ষেও তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। এমনকি শুধু এই রঞ্জি মরশুমেই তাঁর মোট উইকেট সাত ম্যাচে হয়েছে ৩৮টি। এরমধ্যে ৩ বার পাঁচটি বা তাঁর বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে শামির।

শামির পক্ষে কি টিম ইন্ডিয়ায় কামব্যাক করা সম্ভব?

শুধুমাত্র লাল বলেই যে মহম্মদ শামি পরপর উইকেট শিকার করছেন, তা কিন্তু মোটেই নয়। বরং সাদা বলেও শামির পরপর উইকেট শিকার অব্যাহত রয়েছে। শেষ মরশুমে বিজয় হাজারে ট্রফিতেও ১৫টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর ইকোনমিক রেট রয়েছে ৬.০৯। কিন্তু এরপরেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে জায়গা পাননি শামি।  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও তিনি দলে নেই। 

শামির বোলিং সত্ত্বেও ধুঁকছে বাংলা

শামির আগুন ঝরানো বোলিং সত্ত্বেও রঞ্জির সেমি ফাইনালে বাংলা কিন্তু ধুঁকছে। ম্যাচের শুরুতে প্রথম ইনিংসে ব্যাট করে ৩২৮ রান তুলেছিল বাংলা। জবাবে ব্যাট করতে নেমে শামির আগুন বোলিং সত্ত্বেও ৩০২ রান করে জম্মু ও কাশ্মীর। ফলে মাত্র ২৬ রানের লিড পায় বাংলা। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধস নামে বাংলার ব্যাটিং লাইন আপে। এই প্রতিবেদনটি লেখার সময় মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে এখন ধুঁকছে বাংলা দল। ফলে আদৌ কি এই ম্যাচে জিতে ফাইনালে পৌঁছতে পারবে বাংলা? উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন।

 

 

Read more!
Advertisement
Advertisement