Advertisement

MS Dhoni Dancing Video: গুলাবি শারারা গানে উদ্দাম নাচ ধোনি-সাক্ষীর, দেখুন VIRAL VIDEO

দিন পাঁচেকের উত্তরাখণ্ড সফরে অন্য মুডে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। একটি ভাইরাল হওয়া ভিডিওতে ধোনির সঙ্গে সাক্ষী সিং-কেও (Sakshi Singh) নাচতে দেখা গিয়েছে। সুযোগ পেলেই, উত্তরাখণ্ড ঘুরতে চলে যান ভারতকে বিশ্বকাপ দেওয়া ক্যাপ্টেন। 

MS Dhoni dancing MS Dhoni dancing
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Dec 2024,
  • अपडेटेड 1:18 PM IST

দিন পাঁচেকের উত্তরাখণ্ড সফরে অন্য মুডে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। একটি ভাইরাল হওয়া ভিডিওতে ধোনির সঙ্গে সাক্ষী সিং-কেও (Sakshi Singh) নাচতে দেখা গিয়েছে। সুযোগ পেলেই, উত্তরাখণ্ড ঘুরতে চলে যান ভারতকে বিশ্বকাপ দেওয়া ক্যাপ্টেন। 
 

আইপিএল-এর আগে চাপমুক্ত ধোনি 
জানা গিয়েছে, সম্প্রতি উত্তরখণ্ডে গিয়ে হৃষিকেশ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীনগর রোডের একটি হোটেলে ছিলেন ‘ক্যাপ্টেন কুল’। ধোনির সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী ও পরিবারের অন্যান্য সদস্যরাও। পরিবারের সঙ্গে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মাহি । সেই অনুষ্ঠানেই স্ত্রী সাক্ষীর সাঙ্গে স্থানীয় গানে নাচতে দেখা গিয়েছে ধোনিকে। যখন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) থিঙ্কট্যাঙ্ক আইপিএল-এর (IPL 2024) প্রস্তুতি নিয়ে মগ্ন তখন নিজেকে চাপমুক্ত রাখতে ডান্স ফ্লোরে নেমে পড়েছেন মাহি। 

এমনিতে ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই পছন্দ ধোনির। তাই এই অনুষ্ঠানের কথা জানত না কোনও সংবাদমাধ্যম। কিন্তু সোশ্যাল মিডিয়ার সুবাদে তাঁর নাচের দক্ষতা ফের সামনে চলে এল ভক্তদের।
 

ভিডিও-তে যা দেখা গেল
ভিডিওর শুরুতে দেখা গেল পাহাড়ি ফোক গানের তালে স্টেপ ম্যাচ করছেন ধোনি। এরপর ভাইরাল গুলাবি শারারা গানের তালে নাচতে দেখা গেল মাহি ও সাক্ষীকে। উত্তরাখণ্ডের লোকশিল্পী ইন্দর আর্যের জনপ্রিয় গান এটি। ইনস্টাগ্রাম রিলের ছড়াছড়ি এই গানে, ভাইরাল ট্রেন্ড থেকে দূরে থাকলেন না ধোনিও। 
দারুণ খুশি ভক্তরা
এই ভিডিও দেখে ধোনির নাচের তারিফ করেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘থালার ম্যাজিক সর্বত্র’। আরেকজন লেখেন, ‘এই কারণেই ধোনি স্পেশ্যাল। কেমন সবার সঙ্গে মিশে যেতে পারেন’। আরেক নেটিজেন লেখেন, ‘জীবনের সবক্ষেত্রেই ক্যাপ্টেন কুলের আন্দাজ কুল’।    

Read more!
Advertisement
Advertisement