Advertisement

T20 বিশ্বকাপ বয়কটের জিগির তুলে কলম্বো যাওয়ার টিকিট কেটে ফেলল পাকিস্তান

পিসিবি সূত্রের দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগের কথা তুললেও, পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কোনও সিদ্ধান্ত নেয়নি। বরং আগেই নির্ধারিত সফরসূচি অনুযায়ী সব ম্যাচ খেলতেই শ্রীলঙ্কায় যাচ্ছে পাক দল।

Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 11:31 PM IST

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে পাকিস্তানের বয়কট জল্পনায় অবশেষে ইতি টানল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। বোর্ড সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি সকালেই পাকিস্তান দল কলম্বোর উদ্দেশে রওনা দেবে। ফলে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানাল পিসিবি।

পিসিবি সূত্রের দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগের কথা তুললেও, পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কোনও সিদ্ধান্ত নেয়নি। বরং আগেই নির্ধারিত সফরসূচি অনুযায়ী সব ম্যাচ খেলতেই শ্রীলঙ্কায় যাচ্ছে পাক দল।

কেন বয়কটের প্রশ্নই নেই?
পিসিবির অন্দরমহলের বক্তব্য অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত বিসিসিআই-পিসিবি-আইসিসির ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ভারতের সঙ্গে পাকিস্তানের সব ম্যাচই হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। এমনকি পাকিস্তান যদি বিশ্বকাপের ফাইনালেও ওঠে, সেই ম্যাচও শ্রীলঙ্কাতেই আয়োজন করা হবে। তাই বয়কটের কোনও বাস্তব কারণ নেই বলেই সাফ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পিসিবি চেয়ারম্যানের
এই পরিস্থিতিতে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে ক্রিকেটের ভবিষ্যৎ, আইসিসির সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অবস্থান নিয়েই আলোচনা হয়েছে। বয়কটের পথে না গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের ভাবমূর্তি বজায় রাখার ওপরই জোর দেওয়া হয়েছে।

পিসিবি-র অন্দরমহলের একাংশ স্পষ্ট জানিয়েছে, মিডিয়ার একটি অংশের ছড়ানো বয়কট সংক্রান্ত খবর সম্পূর্ণ ভুয়ো। ভারত পাকিস্তানে খেলতে না এলেও, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের রাস্তাই খোলা রয়েছে এবং সেই পথেই এগোচ্ছে বিশ্ব ক্রিকেট।

 

Read more!
Advertisement
Advertisement