Advertisement

একটি IND vs PAK ম্যাচের আয়ের সমান PCB-র ৭ বছরের ইনকাম, কত টাকা ক্ষতি?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ পর্বের একটি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই চির প্রতিদ্বন্দ্বীর।

PCB-র ৭ বছরের আয়ের সমান ১টি IND-PAK ম্যাচের টাকাPCB-র ৭ বছরের আয়ের সমান ১টি IND-PAK ম্যাচের টাকা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 4:34 PM IST
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছে পাকিস্তান।
  • ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ পর্বের একটি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই চির প্রতিদ্বন্দ্বীর।
  • পাকিস্তানের এই পদক্ষেপের ফলে ICC-র উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক ক্ষতি হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ পর্বের একটি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই চির প্রতিদ্বন্দ্বীর। T20 বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে পাকিস্তান সরকারের এই পদক্ষেপ ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। কারণ পাকিস্তানের এই পদক্ষেপের ফলে ICC-র উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক ক্ষতি হতে পারে।

আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার বা ২,২০০ কোটি টাকারও বেশি আয় করে। বেশ কয়েকটি রিপোর্টে এই আয়ের পরিমাণ ৩,০০০ কোটি টাকারও বেশি বলে উল্লেখ করা হয়েছে। তাই যদি এই ম্যাচটি না হয়, তাহলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

পাকিস্তান বোর্ডের বার্ষিক আয় কত?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বার্ষিক আয় ৩৫-৪৫ মিলিয়ন ডলারের মধ্যে বলে অনুমান করা হয়। এর অর্থ হল এক বছরে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা আয় করে PCB। এর মধ্যে রয়েছে আইসিসি থেকে আয়, পিএসএল থেকে আয়, সিরিজ ও টিকিটের দাম এবং স্পনসরশিপ থেকে আয়। তবে, পিসিবির আয়ের প্রাথমিক উৎস হল আইসিসি থেকে আয়ের ভাগ। যা আসলে তাদের মোট আয়ের ৮০ শতাংশেরও বেশি বলে জানা গিয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচের আয় কত?

যদি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি আইসিসি ম্যাচ থেকে আয়ের হিসেব করা হয়, তাহলে তা ২২ হাজার কোটি টাকারও বেশি। কখনও কখনও এটি ৩ হাজার কোটি টাকারও বেশি বলে অনুমান করা হয়েছে। এর অর্থ হল,  সাত বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ড যত আয় করে, তার সমান আয় হয় ভারত-পাকিস্তানের মাত্র একটি ম্যাচ থেকে।

ভারত ও পাকিস্তান ম্যাচ যে ICC-র আয়ের অন্যতম উৎস, এটি কোনও গোপন কথা নয়। সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীরা এই খেলা দেখেন এবং লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন থেকে আইসিসি আয় করে। এই কারণেই, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না থাকা সত্ত্বেও, আইসিসি যে কোনও টুর্নামেন্টে IND-PAK ম্যাচ নিশ্চিত করে।

Advertisement

১০ সেকেন্ডের বিজ্ঞাপনের স্লটের দাম ৪০ লক্ষ

যদি সত্যিই বিশ্বকাপে ভারত-পাকিস্তান টিম মুখোমুখি না হয়, তাহলে হোস্ট ব্রডকাস্টার শুধুমাত্র বিজ্ঞাপনের রাজস্ব থেকে ২০০ থেকে ২৫০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারে। ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচের জন্য ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের স্লট ৪০ লক্ষ টাকা পর্যন্ত দরেও বিক্রি হয়।

এমন পরিস্থিতিতে পাকিস্তান যদি এই ম্যাচ সত্যিই বয়কট করে তাহলে আইসিসির বিশাল ক্ষতি হবে। আইসিসি তখন পাকিস্তানকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারে অথবা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এরফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। 

তবে পাকিস্তান যদি না খেলে তার পুরো সুবিধা পাবে ভারত। না খেলেই টিম ইন্ডিয়া দুই পয়েন্ট পেয়ে যাবে। কারণ এক্ষেত্রে ভারত ওয়াকওভার পাবে। অন্যদিকে, পাকিস্তানের নেট রান রেটেরও বড় ক্ষতি হবে। ফলে পাকিস্তান বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement