
ভারতের বিরুদ্ধে ৬১ রানে হেরেছে পাকিস্তান। কলোম্বোয় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব দিকেই ফেল করেছে সলমান আলি আঘা ব্রিগেড। আর এমন লজ্জাজনক হারের পরই রেগে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতার। তিনি শুধু পাকিস্তান দল নিয়ে নয়, এর পাশাপাশি ক্রিকেট বোর্ডের কাজকর্ম নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেন।
আইসিসি মেন্স টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। আর সেই ম্যাচেই লজ্জাজনক অবস্থা হয় পাক ক্রিকেট টিমের। তারপরই দলের পাশাপাশি ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তোলেন শোয়েব।
শোয়েব এবিপি নিউজের কাছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড সম্পর্কে মুখ খোলেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিষয়টা নিয়ে বিশদে জানান।
আখতার টার্গেট করে সিনিয়র প্লেয়ারদের
পাকিস্তানের সিনিয়র প্লেয়ারদের নিয়ে প্রশ্ন তুলে দেন শোয়েব। তিনি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র প্লেয়ারকে আক্রমণ করেন।। তিনি মনে করেন, এই সব স্টারেরা কোনও বড় ম্যাচে পারফর্ম করেন না। এমনকী স্টার কালচার নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এই কারণেই পাকিস্তান ক্রিকেট দল হারছে বলে মনে করছেন তিনি।
অযোগ্য ব্যক্তি চেয়ারে
আখতার অভিযোগ করেন, কোনও অযোগ্য মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে শুধু টিমের নয়, গোটা দলের ক্ষতি হয়। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে প্লেয়ারদের যোগ্যতা দেখে নয়, অন্য অনেক বিষয় দেখে নির্বাচন করা হয়। আর এই বক্তব্যের মাধ্যমে তিনি সোজাসুজি মহসিন নকভির দিকেই ইঙ্গিত করলেন।
মাথায় রাখতে হবে নকভি হলেন সেই ব্যক্তি, যাঁর কথায় এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে চায়নি ভারত।
আফ্রিদিও মুখ খোলেন
কলম্বোয় এই লজ্জাজনক হারের পর পাক দলের উপর রেগে লাল বিশিষ্ট ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি দলের প্রত্যেক সিনিয়র প্লেয়ারের নিন্দা করে মুখ খোলেন। তাঁর তোপের মুখে পড়েন জামাই শাহিন আফ্রিদিও।
এই হারের পর পাক দল নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন শাহিদ আফ্রিদিও। তাঁর মতে, বারবার হারছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে রোজ রোজ ব্যর্থ ক্রিকেটারদের বিশ্রাম দিতে হবে। তাঁর বদলে নতুনদের দিতে হবে জায়গা। আর এই কথা বলতে গিয়ে তিনি বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খানের প্রসঙ্গ তুলে আনেন। তিনি মনে করেন, এই সব ক্রিকেটাররা নিয়মিত ব্যর্থ হচ্ছেন। বড় ম্যাচে হচ্ছেন ফেল। তাই তাঁদের এখনই বসিয়ে দেওয়া উচিত।