Advertisement

ICC T-20 World Cup : দর্শকসংখ্যার রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল এবারের বিশ্বকাপ, কত মানুষ দেখেছে?

তিনি জানান, শুধু ভারতেই টুর্নামেন্টটির দর্শকসংখ্যা ইতিমধ্যেই ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। ডিজিটাল প্ল্যাটফর্ম JioHotstar-এ এক সময়ে সর্বোচ্চ ৬.০৫ কোটি (৬০.৫ মিলিয়ন) দর্শক খেলা দেখেছে।

ছবি সৌজন্য : PTI ছবি সৌজন্য : PTI
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 3:56 PM IST
  • টি টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নয়া রেকর্ড
  • ভিউয়ারশিপে সব টুর্নামেন্টকে ছাপিয়ে গেল এবারের প্রতিযোগিতা

টি টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নয়া রেকর্ড। ভিউয়ারশিপে সব টুর্নামেন্টকে ছাপিয়ে গেল এবারের প্রতিযোগিতা। বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই পরিসংখ্যান তুলে ধরেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ।

তিনি জানান, শুধু ভারতেই টুর্নামেন্টটির দর্শকসংখ্যা ইতিমধ্যেই ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। ডিজিটাল প্ল্যাটফর্ম JioHotstar-এ এক সময়ে সর্বোচ্চ ৬.০৫ কোটি (৬০.৫ মিলিয়ন) দর্শক খেলা দেখেছে। সেটাও এক রেকর্ড। 
আইসিসি প্রধান বলেন, এই আসরকে আরও বেশি সংখ্যক ফ্যানদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য কাজ করা হয়েছিল। তা সফল হয়েছে। দর্শকরা সাড়াও দিয়েছেন। 

এক্স হ্যান্ডেলে জয় শাহ লেখেন,'২০২৬ এর বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল সবচেয়ে বেশি জায়গায় সহজে দেখানোর লক্ষ্যে। আমি অভিভূত যে ভারতে এই ইভেন্টে দর্শকসংখ্যা ৫০ কোটিরও বেশি ছাড়িয়েছে। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।'

তিনি আরও লেখেন, 'জিও হটস্টারেও দর্শকসংখ্যা ৬.০৫ কোটিতে পৌঁছেছিলর। আজ থেকে নকআউট পর্ব শুরু হচ্ছে। আশা করছি, ভারতীয় সমর্থকদের অপরিমেয় ভালোবাসা আরও রেকর্ড গড়তে সাহায্য করবে।' 

প্রসঙ্গত, আজ থেকে সেমিফাইনাল শুরু হচ্ছে। ৫ মার্চ ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। আর ৪ মার্চ দক্ষিণ আফ্রিকা লড়বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আগামী কালকের ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে।
 

Read more!
Advertisement
Advertisement