
টি২০ বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের নাটক চলছেই। ইতিমধ্যেই ইসলামাবাদের পক্ষ থেকে পাক দলকে টুর্নামেন্ট খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু একটা শর্তে। আর সেই শর্ত হল, ভারতের সঙ্গে গ্রুপ স্টেজের ম্যাচটি তারা খেলবে না। তার বদলে টুর্নামেন্টের সব ম্যাচ খেলতে তারা রাজি।
১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারত-পাক ম্যাচের। এটি শ্রীলঙ্কার কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। আর তার আগেই নিজেদের এমন হঠকারী সিদ্ধান্ত জানাল পাক ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থেকে ভারতের সঙ্গে গ্রুপ স্টেজে না খেলার বার্তা দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত তারা বাংলাদেশকে সান্তনা দিতেই করেছে বলে খবর।
আর মহসিন নকভিদের এই ঘোষণায় চটেছে আইসিসি। তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ডকে কড়া ওয়ার্নিং দেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, তারা যে কোনও সরকারের সিদ্ধান্তকে সম্মান করে। তবে পাকিস্তানের এই সিদ্ধান্ত ক্রিকেটের ক্ষতি করবে।
এমন পরিস্থিতিতে আইসিসি ৫টি বড় অ্যাকশন নিতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। আর সেগুলি হল-
১. সমস্যায় পড়তে পারে পিএসএল
পাকিস্তান প্রিমিয়াল লিগে অনেক বিদেশি প্লেয়ার খেলে। আর আইসিসি যদি এই লিগের এনওসি তুলে নেয়, সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা সেই লিগে না খেলতে পারে। যার ফলে কমতে পারে লিগের জনপ্রিয়তা।
২. আইসিসি রেভিনিউ বন্ধ হতে পারে
আইসিসি প্রতিবছর নিজের আয়ের বড় অংশ পাকিস্তানকে দেয়। আর পাকিস্তান যদি ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করে, তাহলে তাঁদের রিভিনিউ দেওয়া বন্ধ করতে পারে আইসিসি।
৩. এশিয়া কাপ থেকে বের করে দিতে পারে
যতদূর খবর, এই ম্যাচ না খেললে এশিয়া কাপ থেকে বের করে দেওয়া হতে পারে পাকিস্তানকে। পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটার আশঙ্কা রয়েছে।
৪. দ্বিপাক্ষিক সিরিজে ব্যান
এই কারণে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিষিদ্ধ করতে পারে আইসিসি। যার ফলে পাক টিম আর কারও সঙ্গে খেলতে পারবে না।
৫. আইসিসি টুর্নামেন্ট করতে পারবে না
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত করার ক্ষমতা হারাবে পাকিস্তান। তাতে আরও খারাপ অবস্থা হবে পাক ক্রিকেট বোর্ডের।
মাথায় রাখতে হবে, ভারত এবং পাকিস্তান ম্যাচের সঙ্গে বিশাল পরিমাণ টাকার অঙ্ক জড়িয়ে রয়েছে। এই ম্যাচটা না হলে ২০০ থেকে ২৫০ কোটি টাকা ক্ষতি হতে পারে শুধু ব্রডকাস্টারদের। এছাড়া বিজ্ঞাপন থেকে ক্ষতি হতে পারে আরও বিরাট অঙ্কের টাকা। সেই কারণে পাক বোর্ডের উপর চটেছে আইসিসি।