
শনিবার থেকেই শুরু হচ্ছে ICC-র পুরুষদের T20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে। নিঃসন্দেহে অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে নামছে টিম ইন্ডিয়া। প্রথম দিনেই ম্যাচ রয়েছে সূর্যকুমারদের। তবে কলকাতাবাসীকে হতাশ হতে হবে। কারণ, প্রথম দিনে ইডেনে ম্যাচ থাকলেও সেই ম্যাচ ভারতের নয়। টিম ইন্ডিয়ার ম্যাচটি খেলা হবে মুম্বইতে। তবে আজ, শনিবার ইডেন গার্ডেনসও ম্যাচ রয়েছে।
আজ T20 বিশ্বকাপের মোট ৩টি ম্যাচ
টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি রয়েছে সকাল ১১টা থেকে। কলম্বোতে হওয়া এই ম্যাচে নেদারল্য়ান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। তৃতীয় ম্যাচটি হবে ভারত বনাম আমেরিকার। মুম্বইতে মুখোমুখি হবে এই দুই টিম।
কোন কোন দল আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি?
T20 বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় ম্যাচটি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। দুপুর ৩ টে থেকে শুরু হওয়া এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্তও এই ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। ফলে ক্রিকেটপ্রেমীরা চাইলে স্বচ্ছন্দ্য়ে এই খেলাটি দেখতে পারেন। ১০০ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট।
ইডেনে কোন কোন দিন, কোন কোন দলের ম্যাচ রয়েছে? বুঝে নিন
T20 বিশ্বকাপের গ্রুপ দেখে নিন
গ্রুপ A : ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস, নামিবিয়া
গ্রুপ B: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, ওমান
গ্রুপ C: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইতালি
গ্রুপ D: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি (UAE)