Advertisement

T20 World Cup 2026 IND vs ENG: আজ ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত-ইংল্যান্ড, মুম্বইয়ের পিচ কেমন?

আজ সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (India vs England)। মুম্বইয়ের -ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে পিচ কেমন থাকবে সেটাই বড় প্রশ্ন। গোটা বিশ্বকাপে বৃষ্টি খুব একটা চাপ তৈরি করেনি। শুধু দু’টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে— একটি গ্রুপ স্টেজে, আর একটি সুপার-আটে। তবে এখন যদি ম্যাচ বাতিল হয়, তবে তার গুরুতর প্রভাব পড়বে। তবে শিশিরের প্রভাব পড়তে পারে। 

ওয়াংখেড়ের পিচওয়াংখেড়ের পিচ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 11:32 AM IST

আজ সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (India vs England)। মুম্বইয়ের -ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে পিচ কেমন থাকবে সেটাই বড় প্রশ্ন। গোটা বিশ্বকাপে বৃষ্টি খুব একটা চাপ তৈরি করেনি। শুধু দু’টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে— একটি গ্রুপ স্টেজে, আর একটি সুপার-আটে। তবে এখন যদি ম্যাচ বাতিল হয়, তবে তার গুরুতর প্রভাব পড়বে। তবে শিশিরের প্রভাব পড়তে পারে। 

পিচ কেমন থাকবে?
ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে লাল মাটির পিচ হয়। তাই সেখানে স্পিনারদের জন্য সুযোগ রয়েছে। যদি পিচ আগের মতই থাকে, তা হলে ব্যাটসম্যানদের জন্য এই পিচ স্বর্গ। চলতি T20 World Cup-এর সব ভেনুর মধ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অপেক্ষাকৃত বেশি রান হয়েছে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪৭ রান করেছে ভারত এবং ম্যাচ জিতেছে। এই মাঠে সর্বোচ্চ T20 আন্তর্জাতিক ম্যাচের রানের রেকর্ড ২৫৪। যদি প্রথমে ব্যাট করা দল ২১০–২২০ রানের মধ্যে স্কোর করে, তা হলে রান তাড়া করতে যে দল নামবে, তাদের জন্য ব্যাটিং করাটা কিছুটা চ্যালেঞ্জের হবে।

আবহাওয়া কেমন থাকবে?
AccuWeather-এর তথ্য অনুযায়ী, ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল চলাকালীন তাপমাত্রা ২৯° থেকে ৩৪° সেলসিয়াসের মধ্যে থাকবে। ভালো খবর হলো, খেলার সময় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকবে, তবে আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তাপমাত্রা বাড়ার কারণে মাঠে শিশিরের প্রভাবও খুব কম থাকবে। এ ক্ষেত্রে টস হয়তো ম্যাচের উপর খুব প্রভাব ফেলবে না। দুই দলই ফ্লাডলাইটের নিচে ব্যাট করার সমান সুযোগ পাবে।

শর্ট বল এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে। আদিল রশিদের মাঝের ওভারে বোলিং নিয়ে সতর্ক থাকতে হবে টিম ইন্ডিয়াকে। পাশাপাশি ইংল্যান্ড চাইবে দ্রুত ভারতের টপ অর্ডারে ভাঙন ধরাতে। সে কারণেই জোফ্রা আর্চার বড় ভূমিকা নিতে পারেন। ভারতের হয়ে দারুণ ছন্দে সূর্যকুমার যাদব, শিবম দুবেরা। টপ অর্ডারের আরেকজন কেউ বড় রান পেলে ভারতের জিততে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement