Advertisement

T20 World Cup 2026: বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করলে পাকিস্তান নক আউটেও অনিশ্চিত, কেন? কলম্বোয় 'কালো মেঘ'

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হতে পারে পাকিস্তানকে। কারণ, ভারত ছাড়া আরও তিনটে ম্যাচ খেলার সুযোগ থাকবে। তিনটেই জিততে হবে। তবে কলম্বোতে দুই ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে, বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে সব প্ল্যান।

পাকিস্তান পাকিস্তান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 11:37 AM IST

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হতে পারে পাকিস্তানকে। কারণ, ভারত ছাড়া আরও তিনটে ম্যাচ খেলার সুযোগ থাকবে। তিনটেই জিততে হবে। তবে কলম্বোতে দুই ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে, বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে সব প্ল্যান।


কোন দুই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা?
৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম দিন খেলতে নামছে পাকিস্তান। সেদিন শুরু থেকে না হলেও, ম্যাচের দ্বিতীয়ার্ধে বৃষ্টি হতে পারে। অ্যাকু ওয়েদারের দেওয়া রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ। অর্থাৎ ম্যাচের মাঝে বারবার বৃষ্টি হতে পারে। ডাকওয়ার্থ লুইস নিয়ম চলে আসতে পারে এর মাঝে। জেতার সম্ভাবনা কমে যায়। 

১০ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই। ১৮ ফেব্রুয়ারি গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা ২৫ শতাংশ। শুধু ম্যাচ বাতিল হয়ে যাওয়ার সমস্যাই নয়, বারবার ম্যাচ বন্ধ হয়ে গেলে রান রেট নিয়েও সমস্যা হতে পারে। 

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে পাকিস্তানের সম্ভাবনা
সাইম আইয়ুবের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায় চারটি গ্রুপ-পর্বের ম্যাচ খেলতে প্রস্তুত, যার মধ্যে একটি তারা ইতিমধ্যেই বয়কট করছে । বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটিতে বৃষ্টিপাতের সম্ভাব্য ব্যাঘাত ঘটতে পারে বলে আশা করা হচ্ছে, যা পরবর্তী রাউন্ডে খেলার সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

কেমন থাকবে কলম্বোর আবহাওয়া?
কলম্বোর আবহাওয়া ঐতিহাসিকভাবে অপ্রত্যাশিত। যদি এই দুটি ম্যাচের একটিও বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পাকিস্তান কেবল পয়েন্টের দিক থেকেই নয়, নেট রান রেটের দিক থেকেও পিছিয়ে পড়তে পারে।
সরকারিভাবে কিছু জানায়নি পাকিস্তান
পাকিস্তান সরকার ইতিমধ্যেই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলা বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে এখনও কোনও আনুষ্ঠানিক লিখিত চিঠি জমা দেওয়া হয়নি। এবার পাকিস্তান শেষ মুহূর্তে ইউ টার্ন নিলে কী হয় সেটাই দেখার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement