Advertisement

T20 World Cup 2026: দঃ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তাস এই ২ বোলার, জানিয়ে দিলেন প্রাক্তন পেসার

সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সুপার এইটের এই ম্যাচ হবে রবিবার। প্রসঙ্গত গত মরসুমে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ফলে বদলা নেওয়াই লক্ষ্য হবে দক্ষিণ আফ্রিকার। তবে এবারে সুপার এইটের লড়াইয়ে কারা ফ্যাক্টর হতে পারেন? জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলক। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 1:26 PM IST

সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সুপার এইটের এই ম্যাচ হবে রবিবার। প্রসঙ্গত গত মরসুমে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ফলে বদলা নেওয়াই লক্ষ্য হবে দক্ষিণ আফ্রিকার। তবে এবারে সুপার এইটের লড়াইয়ে কারা ফ্যাক্টর হতে পারেন? জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলক। 

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে সেটা জানিয়ে দিলেন পোলক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেস বোলারের মতে, ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা কীভাবে সামলায় জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীকে তার উপর। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পক্ষেও বড় ফ্যাক্টর হতে পারেন কুইন্টন ডি'কক ও এইডেন মার্করাম। এমনটাই মনে করে পোলক।

সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার তারকা দাবি করেন, 'আমি মনে করি দক্ষিণ আফ্রিকা এবং ভারতের এমন খেলোয়াড় আছে যারা দিনে একাই ম্যাচ শেষ করে দিতে পারে। তাই কুইন্টন (ডি কক) ব্যাটিং করতে পারে। অভিষেক (শর্মা) কী করে সেটা দেখার। পাশাপাশি এইডেন (মার্করাম) ব্যাটিং করতে পারে।'

ত্বে তিনি মনে করেন, ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন ভারতের দুই বোলার। পোলক বলেন, 'আমি শুধু বলছি যখন আমি লাইনআপগুলোর দিকে তাকাই, তখন আমার মনে হয়, পার্থক্যের মূল বিষয় হলো দুই বোলার বুমরা এবং চক্রবর্তী।' এই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পোলক আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকার কোনও গুণগত মান নেই, তা বলছি না, তবে তারা যেভাবে বল ডেলিভারি করে তার বিরল প্রকৃতিই তাদের কিছুটা ধার দেয়। বুমরাহ খুবই অপ্রচলিত। তার কব্জির অবস্থান অসাধারণ। পাওয়ারপ্লেতে সে নতুন বলে দুর্দান্ত বোলিং করে, যদি তাকে মাঝখানে বল করতে হয়, এবং তার ডেথ বোলিংও বেশ ব্যতিক্রমী।'

এ তো গেল শুরুর দিকে আর শেষ দিকের ওভারগুলোর কথা। তবে মাঝের ওভারে ত্রাস হয়ে উঠতে পারেন বরুণ চক্রবর্তী। পোলক সেই কারণেই মনে করেন ভারত এই ম্যাচে এগিয়ে থেকেই খেলতে নামবে। এই টুর্নামেন্টে, বরুণ ভারতের অন্যতম সেরা পারফর্মার। তিনি চারটি ম্যাচে ৬.৮৮ গড়ে এবং ৫.১৬ ইকোনমি রেটে নয়টি উইকেট নিয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নেওয়ার স্পেলটি মাঝের ওভারগুলিকে চাপিয়ে দেওয়ার এবং জুটি ভাঙার তার দক্ষতাকে তুলে ধরে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement