Advertisement

India vs Pakistan: পাক ম্যাচে কোথায় হোঁচট খেতে পারে ভারত? বিশেষজ্ঞরা যা বলছেন...

১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে মেন ইন ব্লু। আর সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ১৪০ কোটি ভারতীয়। তবে মুশকিল হল, এই ম্যাচের আগেই ভারতীয় দলের সামনে রয়েছে একটি সমস্যা।

ভারত-পাক ম্যাচভারত-পাক ম্যাচ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Feb 2026,
  • अपडेटेड 9:02 AM IST
  • ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে মেন ইন ব্লু
  • সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ১৪০ কোটি ভারতীয়
  • এই ম্যাচের আগেই ভারতীয় দলের সামনে রয়েছে একটি সমস্যা

টি২০ বিশ্বকাপের প্রথম দু'টো ম্যাচেই জিতেছে ভারত। প্রথমে অমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জেতে মেন ইন ব্লু। তারপর নামিবিয়া ম্যাচে ৯৩ রানের বড় জয় ছিনিয়ে আনে সূযর্কুমার যাদব ব্রিগেড। এর ফলে গ্রুপ এ-তে সবার উপরে রয়েছে ইন্ডিয়া।

যদিও সামনেই রয়েছে পাকিস্তান ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে খেলতে নামবে মেন ইন ব্লু। আর সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ১৪০ কোটি ভারতীয়। তবে মুশকিল হল, এই ম্যাচের আগেই ভারতীয় দলের সামনে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডিল অর্ডার। মাঝের ব্যাটাররা ঠিক ঠাক রান না করতে পারায় প্রতিদিনই হোঁচট খেতে হচ্ছে।

এই যেমন নামিবিয়ার ম্যাচের কথাই ধরুন। এই ম্যাচে দারুণ স্টার্ট দেন ঈশান কিষান। তিনি ওপেনিংয়ে ঝড় তুলে ২৪ বলে করে ফেলেন ৬১ রান। যার ফলে নামিবিয়ার বোলারদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়। তবে তারপরই ছন্দপতন। একের পর এক উইকেট পড়তে থাকে। শিবম দুবে ২৩ রান, রিঙ্কু সিং ১ রান এবং অক্ষর প্যাটেল শূন্য রানে আউট হয়ে ফিরে যান। যদিও সেই সময় হাল ধরেন হার্দিক পান্ডেয়া। তিনি ঝড়ের গতিতে ৫২ রান করেন। যার ফলে ২০০ রানের গণ্ডি টপকাতে পারে ভারত।  

আমেরিকা ম্যাচে কী হয়? 
ভারতীয় ব্যাটিংয়ের এই অসুখটা শুধু নামিবিয়া ম্যাচে দেখা যায়নি। একই হাল ছিল ইউএসএ ম্যাচেও। সেই খেলাতেও ব্যাটারদের অবস্থা ছিল খারাপ। শুধুমাত্র অধিনায়ক সূর্য সেই ম্যাচে ভাল খেলেন। তিনি অপরাজিত ৮৪ রান করেন। তার ফলেই ভারতীয় দল মোটামুটি সম্মানযোগ্য টোটালে পৌঁছে যায়।

মুশকিল হল, এই ম্যাচেও কোনও মিডিল অর্ডার ব্যাটার পারফর্ম করতে পারেননি। সকলেই খুব কম রান করে আউট হয়ে যান। যার ফলে বড় রান ওঠে স্কোর বোর্ডে। 

এরপর কী?
ভারতীয় ব্যাটারদের এমন হতশ্রী পারফর্ম্যান্স নিয়েই চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। সামনেই বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে চাপ থাকবে আরও বেশি। সেখানে যদি ভারতীয় দলের মিডল অর্ডারে রিঙ্কু, শিবম, অক্ষররা ব্যাটে না রান করতে পারেন, তাহলে বড় বিপদ হবে। কারণ, ধারেভারে নামিবিয়া এবং আমেরিকার থেকে বড় বিপদের নাম পাকিস্তান। তাদের ব্যাটিং ক্ষমতা ভাল। পাশাপাশি বোলিংয়েও রয়েছে কিছু বড় বড় নাম। সেই সঙ্গে এই ম্যাচে একটা বাড়তি চাপ থাকে। 

Advertisement

বিশেষজ্ঞরা মনে করছেন, টপ অর্ডার ব্যাটাররা মোটের উপর নিজের দায়িত্ব মতো ব্যাট করছেন। তবে তাঁরা যদি একান্তই সেই ম্যাচে তেমন একটা খেলতে না পারেন, তাহলে লোয়ার মিডিল অর্ডারদের দায়িত্ব নিতে হবে। নিয়মিত স্ট্রাইক রোটেশন করা জরুরি। 

মাথায় রাখতে হবে, পরপর দু'টি ম্যাচ জিতেছে ভারত। তাই মেন ইন ব্লু-এর টপ ৮-এ খেলা প্রায় নিশ্চিত। তবে চেষ্টা করতে হবে পাকিস্তান ম্যাচে মিডল অর্ডার নিয়ে যেই দুশ্চিন্তা রয়েছে, সেটা কাটিয়ে ফেলার। তাহলেই এই টুর্নামেন্ট জেতার দিকে এগিয়ে যেতে পারে ভারত। 

 

 

Read more!
Advertisement
Advertisement