
২০২৭ সালে একদিনের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। এমনটাই আশা করছেন সমর্থকরা। আর এর মধ্যেই ঘরের মাঠে ৯টি একদিনের ম্যাচ খেলার কথা ঘোষণা করে দিল বিসিসিআই। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই দুই সুপারস্টার ক্রিকেটার এখন আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ২০২৭ বিশ্বকাপের দিকে মন দিয়েছেন।
দুই তারকাকে ফের দেখা যাবে ত্রিভান্দ্রম-এ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। তবে শুধু একদিনের ম্যাচ নয়, ভারতীয় দল টেস্ট ও টি২০-ও খেলবে। পাঁচটা টেস্ট ও আটটি টি২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হবে। এই মরসুমে ১৭টি শহরে মোট ২২টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে, যা সারা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সুখবর।
২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের মধ্য দিয়ে এই মরসুমের সূচনা হবে। এই সফরে তিনটি ওয়ানডে (ODI) ম্যাচের একটি সিরিজ এবং এরপর পাঁচটি টি-টোয়েন্টি (T20I) ম্যাচের একটি সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো ত্রিভান্দ্রম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে; এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যে ম্যাচগুলো লখনউ, রাঁচি, ইন্দোর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে আয়োজিত হবে।
এরপর, ২০২৬ সালের ডিসেম্বরে ভারতে আসবে শ্রীলঙ্কা। যার মধ্যে থাকবে তিনটি ওয়ানডে এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ম্যাচগুলো দিল্লি, বেঙ্গালুরু এবং আহমেদাবাদে খেলা হবে; অন্যদিকে রাজকোট, কটক এবং পুনেতে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
নতুন বছরের শুরুতে, ২০২৭ সালের জানুয়ারিতে জিম্বাবোয়ে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে আসবে। এই ম্যাচগুলো কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে। এই মরসুমের সমাপ্তি ঘটবে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বহু-প্রতীক্ষিত 'বর্ডার-গাভাস্কার ট্রফি'-র মাধ্যমে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। যা ২০২৭ সালের ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে। এরপর এই লড়াই চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে হবে। বিশ্ব ক্রিকেটের এই দুই শক্তির মধ্যে লড়াই দারুণ আকর্ষণীয় হবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর
২৭ সেপ্টেম্বর ১মও ডিআই, তিরুবনন্তপুরম, দুপুর ২:০০
৩০ সেপ্টেম্বর ২য় ওডিআই, গুয়াহাটি, দুপুর ২:০০
৩ অক্টোবর ৩য় ও ডিআই, নিউ চণ্ডীগড়, দুপুর ২:০০
৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি, লখনউ, সন্ধ্যা ৭:০০
অক্টোবর ৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি, রাঁচি, সন্ধ্যা
৭:০০ অক্টোবর ১১ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি, ইন্দোর, সন্ধ্যা ৭:০০
অক্টোবর ১৪ অক্টোবর চতুর্থ টি-টোয়েন্টি, হায়দ্রাবাদ, সন্ধ্যা ৭:০০
অক্টোবর ১৭ অক্টোবর পঞ্চম টি-টোয়েন্টি, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭:০০
শ্রীলঙ্কার ভারত সফর
১৩ ডিসেম্বর ১ম ওডিআই, দিল্লি, দুপুর ২:০০
১৬ ডিসেম্বর ২য় ওডিআই, বেঙ্গালুরু, দুপুর ২:০০
ডিসেম্বর ১৯ ৩য় ওডিআই, আহমেদাবাদ, দুপুর ২:০০
২২ শে ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি, রাজকোট, সন্ধ্যা ৭:০০ টা
২৪শে ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি, কটক, সন্ধ্যা ৭:০০টা
২৭ শে ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি, পুনে, সন্ধ্যা ৭:০০টা
জিম্বাবোয়ের ভারত সফর:
৩ জানুয়ারি প্রথম ওডিআই, কলকাতা, দুপুর ২:০০টা;
৬ জানুয়ারি দ্বিতীয় ওডিআই, হায়দ্রাবাদ, দুপুর ২:০০টা;
৯ জানুয়ারি তৃতীয় ওডিআই, মুম্বই, দুপুর ২:০০ টা।
অস্ট্রেলিয়ার ভারত সফর
২১ শে জানুয়ারি প্রথম টেস্ট, নাগপুর, সকাল ৯:৩০
২৯ শে জানুয়ারি দ্বিতীয় টেস্ট, চেন্নাই, সকাল ৯:৩০
১১ই ফেব্রুয়ারি তৃতীয় টেস্ট, গুয়াহাটি, সকাল ৯:০০
১৯ শে ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট, রাঁচি, সকাল ৯:৩০
২৭ শে ফেব্রুয়ারি পঞ্চম টেস্ট, আহমেদাবাদ, সকাল ৯:৩০